জামা থেকে জুয়েলারি- আপনার চেনা এই ব্র্যান্ডগুলির মালিক বলিউডের সুপারস্টাররা, জানতেন?
Celebrity Brands: বলিউড সেলেবরা নিজেদের আয় বাড়াতে নতুন ব্যবসা শুরু করেন। প্রতি বছর কোটি কোটি টাকা আয় হয় এই ব্যবসা থেকে। কেউ আবার বিনিয়োগ করেন রিয়েল এস্টেটে। বলিউডের কোন অভিনেতাদের ব্রান্ড ক্রমেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে জানেন?

নয়া দিল্লি: আগে সুপারস্টাররা শুধুমাত্র বড় পর্দা ও টিভি- সংবাদপত্রের বিজ্ঞাপনেই সীমাবদ্ধ থাকতেন। তবে এখন আর তারা শুধু সিনেমা-বিজ্ঞাপন করেই থামেন না। বরং নিজেদের আয় বাড়াতে নতুন ব্যবসা শুরু করেন। প্রতি বছর কোটি কোটি টাকা আয় হয় এই ব্যবসা থেকে। কেউ আবার বিনিয়োগ করেন রিয়েল এস্টেটে। বলিউডের কোন অভিনেতাদের ব্রান্ড ক্রমেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে জানেন?
HRX–
এইচআরএক্স ব্রান্ডের সঙ্গে অনেকেই পরিচিত। তবে এই ব্রান্ডের মালিক কে জানেন? হৃতিক রোশন। এইচআরএক্স (HRX) একটি ফিটনেস ও স্পোর্টসওয়্যার ব্র্যান্ড। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এইচআরএক্স-এর বার্ষিক আয় বা টার্নওভার ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ফিটনেস ও অ্যাক্টিভওয়্যার বিভাগে এটিকে ভারতের অন্যতম বৃহত্তম সেলিব্রিটি ব্র্যান্ড হিসেবে গণ্য করা হয়।
Key Beauty-
যারা প্রসাধনী সামগ্রী পছন্দ করেন, তাদের অন্যতম পছন্দের মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’। এর মালিক ক্যাটরিনা কইফ। ক্রমেই এটি দেশের অন্য়তম সেরা বিউটি ব্রান্ড হয়ে উঠছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এর গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (জিএমভি) ৩৫০ কোটি টাকায় পৌঁছেছে। ২০২৫ সালেই এই ব্রান্ডের ১৩২ কোটি টাকা লাভ হয়েছে।
Hyphen-
স্কিনকেয়ার ব্রান্ড হিসাবে জনপ্রিয় হয়ে উঠছে Hyphen। এটি অভিনেত্রী কৃতি স্য়াননের নিজস্ব ব্রান্ড। এর মোট বিক্রি ৪০০ কোটি টাকায় পৌঁছেছে
Wrogn-
ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির ফ্যাশন ব্র্যান্ড ‘রং’ (Wrogn)। এই ব্রান্ড নতুন প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। বর্তমানে ব্র্যান্ডটির আয় ২৩২.৩৪ কোটি টাকায় পৌঁছেছে।
SuperYou-
অভিনেতা রণবীর সিংয়েরও নিজস্ব ব্র্যান্ড আছে। পুষ্টি ও স্বাস্থ্য ব্র্যান্ডের নাম ‘সুপারইউ’ (SuperYou)। এর বার্ষিক আয় প্রায় ১৫০ কোটি টাকা।
Palmonas-
অভিনেত্রী শ্রদ্ধা কাপুরেরও নিজস্ব ব্যবসা রয়েছে। তাঁর জুয়েলারি ব্র্যান্ড পালমোনাস। ব্র্যান্ডটির আয় ৩৯ কোটি টাকা।
82°E-
দীপিকা পাডুকোনের নিজস্ব সেলফ-কেয়ার ও স্কিনকেয়ার ব্র্যান্ড রয়েছে 82°E। এই ব্রান্ডও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। রিপোর্ট অনুযায়ী, এর আয় ১৪.৭ কোটি টাকা। দীপিকা এই ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা এবং এতে তার অংশীদারিত্ব রয়েছে।
