Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ঢোকেনি? কোথায় যোগাযোগ করবেন?
Annapurna Yojana Scheme: যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকে বা ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (DBT) অ্যাক্টিভ না থাকলে, অন্নপূর্ণা যোজনার টাকা আটকে যেতে পারে। যদি অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে কোনও ভুল হয়, তাহলেও টাকা আটকে যেতে পারে।

কলকাতা: রাজ্যে এখন এক কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আর্থিক সুবিধা পাচ্ছেন। প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে তিন হাজার টাকা। তবে এখনও রাজ্যে অনেক মহিলা আবেদনকারী রয়েছেন, যারা অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পাননি। আর ক’দিন পরই অগস্ট মাস। মাসের শুরুতেই অ্যাকাউন্টে আসবে টাকা। যদি কেউ এখনও টাকা না পান, তাহলে সরাসরি সরকারি হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।
এখনও অন্নপূর্ণা যোজনায় আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ৩০ অগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন করা যাবে।
কী কারণে পেমেন্ট আটকে যেতে পারে?
ডিবিটি অ্যাক্টিভেশন- যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকে বা ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (DBT) অ্যাক্টিভ না থাকলে, অন্নপূর্ণা যোজনার টাকা আটকে যেতে পারে।
অ্যাপ্লিকেশনে ভুল- যদি অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে কোনও ভুল হয়, তাহলেও টাকা আটকে যেতে পারে।
একই মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক আবেদন- যদি কোনও পরিবারের একাধিক সদস্য একই মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করে থাকেন, তাহলে অন্নপূর্ণা যোজনার আবেদন আটকে যেতে পারে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্য়া- যদি কোনও আবেদনকারীর একাধিক অ্য়াকাউন্ট থাকে এবং তার মধ্যে কোনটিতে ডিবিটি এনেবেল আছে, তা না জানেন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে, তাহলেও টাকা আটকে যেতে পারে।
অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন নম্বর-
১৮০০-৩৪৫-৫৫৫৫
এছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হেল্পলাইন- ১৮০০-৩৪৫-৫৫০৫ (টোল ফ্রি)
সিএম কানেক্ট গ্রিভেন্স সেল- ১৯৭১ বা ১৮০০-৩৪৫৬-৮৫১
ইমেইল হেল্পলাইন– contact@annapurnabhandarwb.com -এও মেইল করে সমস্যার কথা জানাতে পারেন।
