AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ratna Debnath: 'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে...' বললেন তিলোত্তমার মা

Ratna Debnath: ‘নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে…’ বললেন তিলোত্তমার মা

TV9 Bangla Digital

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Aug 16, 2026 | 1:42 AM

Share

Ratna on Egg therapy on Nirmal Ghosh: রত্না দেবনাথের কথায়, "মেয়ের দোষীদের ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না। তবে, ডিম ছোড়া ঠিক হয়নি। তীব্র নিন্দা করছি। অভিযুক্ত যখন শাস্তি পাবে তখন তাঁকে ডিম ছোড়া ঠিক নয়। পুলিশ প্রশাসন তাঁদের শাস্তি দেবে। সেটা মানুষ কেন হাতে তুলে নেবে?"

পালাবদলের পর থেকে রাজ্যজুড়ে তৃণমূল নেতা-কর্মীদের উপর চলছে ডিম-থেরাপি। বাদ যাননি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষও। খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্মলকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। তবে, এই ডিম হামলার বিপক্ষে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তাঁর কথায়,”মেয়ের দোষীদের ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না। তবে, ডিম ছোড়া ঠিক হয়নি। তীব্র নিন্দা করছি। অভিযুক্ত যখন শাস্তি পাবে তখন তাঁকে ডিম ছোড়া ঠিক নয়। পুলিশ প্রশাসন তাঁদের শাস্তি দেবে। সেটা মানুষ কেন হাতে তুলে নেবে? উনি ৮০ বছরের একজন লোক। হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারত। তখন আমরা প্রমাণ কোথায় পাব?”

Published on: Aug 16, 2026 01:42 AM

Follow Us