AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dogs: বেছে বেছে গাড়ি-বাইকের টায়ারেই কুকুর কেন প্রস্রাব করে, জানেন?

Why Dogs Pee on Car-Bike Tyres: কুকুরের মূত্রে থাকা ফেরোমন একটি কুকুরের বয়স, লিঙ্গ, স্বাস্থ্য, প্রজনন অবস্থা এবং মানসিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। যেমন একটি পুরুষ কুকুর তার মূত্রের মাধ্যমে স্ত্রী কুকুরকে আকর্ষণ করে।

Dogs: বেছে বেছে গাড়ি-বাইকের টায়ারেই কুকুর কেন প্রস্রাব করে, জানেন?
কেন গাড়্র চাকায় প্রস্রাব করে কুকুর?Image Credit: Chatgpt
| Updated on: Aug 16, 2026 | 2:49 PM
Share

কলকাতা: কুকুর পছন্দ করেন অনেকেই। অনেকে বাড়িতেও কুকুর পোষেন। লক্ষ্য করেছেন যে কুকুর সাধারণত রাস্তাঘাটে প্রস্রাব করে না, বরং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাইক বা গাড়িতেই প্রস্রাব করে। অনেক সময় আবার দেখা যায় দেওয়াল বা বিদ্যুতের খুঁটিতে প্রস্রাব করছে কুকুর।  আশেপাশে খালি জায়গা থাকলেও কুকুর কেন এমন আচরণ করে জানেন?

গাড়ি-বাইকের চাকায় বা বিদ্যুতের খুঁটিতে প্রস্রাব করার পিছনে রয়েছে এক বিশেষ কারণ। প্রাণী বিশেষজ্ঞরা বলেন যে, কুকুর মাটির বদলে গাছ, বিদ্যুতের খুঁটি, গাড়ির টায়ার বা বাড়ির কোণায় প্রস্রাব করতেই সাধারণত পছন্দ করে। এর কারণ হল কুকুর প্রস্রাব করে নিজেদের এলাকা চিহ্নিত করে।

তারা ওইসব জায়গায় প্রস্রাব করে অন্য কুকুরদের জানায় যে এই এলাকাটি তার। কুকুর-রা অন্য এলাকার কুকুরদের নিজেদের এলাকায় প্রবেশ করা একদমই পছন্দ করে না। এই কারণেই কুকুর খাড়াভাবে রাখা বা দাঁড়ানো কোনও পৃষ্ঠ বা বস্তুর উপর প্রস্রাব করতে বেশি পছন্দ করে। তারা মাটিতে প্রস্রাব করা এড়িয়ে চলে। এই আচরণ পুরুষ কুকুরদের মধ্যে বিশেষভাবে দেখা যায়।

কুকুরেরা মাটিতে প্রস্রাব করতে পছন্দ করে না। এর নেপথ্যেও রয়েছে কারণ। মাটিতে প্রস্রাবের গন্ধ বেশিক্ষণ থাকে না। এটি দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। কিন্তু রাবারের টায়ারে এই গন্ধ অনেকক্ষণ লেগে থাকে। সেই কারণেই কুকুর গাড়ির টায়ারের গন্ধ খুব পছন্দ করে। তাই এতেই বেছে বেছে প্রস্রাব করে। এছাড়া তাদের শারীরিক গঠনের কারণে খুঁটি, গাছ বা বাড়ির কোণায় প্রস্রাব করা তাদের কাছে বেশি আরামদায়ক মনে হয়।

কুকুরের মূত্রে থাকা ফেরোমন একটি কুকুরের বয়স, লিঙ্গ, স্বাস্থ্য, প্রজনন অবস্থা এবং মানসিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। যেমন একটি পুরুষ কুকুর তার মূত্রের মাধ্যমে স্ত্রী কুকুরকে আকর্ষণ করে। এটি তার প্রজননের প্রস্তুতির ইঙ্গিত দেয়।  কিছু ক্ষেত্রে, কুকুর নতুন পরিবেশে এলে বা মানসিক চাপে থাকলে বেশি প্রস্রাব করে।

Follow Us