AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: সোনায় সোহাগা, রাখী বন্ধনের দিন সস্তা হয়ে গেল সোনা-রুপো! উপহারটা কিনেই ফেলুন…

Gold Price Today: সোনার গহনা উপহার দিতেই পারেন দিদি বা বোনকে। বাজেট একটু কম থাকলে, দিতে পারেন রুপোর উপহার। আজ আরও সোনায় সোহাগা, কারণ রাখী বন্ধনে কমল সোনার দাম।

Gold Price Today: সোনায় সোহাগা, রাখী বন্ধনের দিন সস্তা হয়ে গেল সোনা-রুপো! উপহারটা কিনেই ফেলুন...
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Aug 19, 2024 | 8:37 AM
Share

কলকাতা: আজ রাখী বন্ধন উৎসব। ভাই-বোনের অটুট সম্পর্কের চিহ্ন এই উৎসব। ভাইয়ের মঙ্গল কামনায় দিদি বা বোন হাতে রাখী বাঁধে। এই মিষ্টি-মধুর দিনে ভাই-বোনের ভালবাসা, খুনসুটিকে আরও মজার করে তোলে উপহার। অনেক দাদাই ভেবে উঠতে পারেন না যে রাখীতে বোনকে কী উপহার দেবেন। আপনিও যদি এই সংশয়ে থাকেন, তবে সোনার গহনা উপহার দিতেই পারেন দিদি বা বোনকে। বাজেট একটু কম থাকলে, দিতে পারেন রুপোর উপহার। আজ আরও সোনায় সোহাগা, কারণ রাখী বন্ধনে কমল সোনার দাম। পাশাপাশি রুপোও সস্তা হয়েছে। তবে আর দেরি কেন? তবে সোনার দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, সোমবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৫৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার মতো রুপোর দামও আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৫৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৫ হাজার ৯০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের