AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন বছরে সস্তা নাকি দামি হল সোনা? কেনাকাটির আগে জেনে নিন আজকের দর

Gold Price Today: ২০২৫ সালের প্রথম দিনে সোনার দাম কমলেও, দ্বিতীয় দিনেই ফের বাড়ল সোনার দাম। অন্যদিকে রুপোর দাম কিছুটা হলেও কমেছে।

নতুন বছরে সস্তা নাকি দামি হল সোনা? কেনাকাটির আগে জেনে নিন আজকের দর
ফাইল চিত্র।Image Credit: Getty Images
| Updated on: Jan 02, 2025 | 8:25 AM
Share

কলকাতা: নতুন বছর, নতুন করে শুরু সবকিছুর। ২০২৫ সালের প্রথম দিনে সোনার দাম কমলেও, দ্বিতীয় দিনেই ফের বাড়ল সোনার দাম। অন্যদিকে রুপোর দাম কিছুটা হলেও কমেছে। জানুয়ারি মাসে আপনার যদি সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১৫১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১ হাজার ৫১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ১৫ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৮০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৮ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৮০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮৫১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৫১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮৫ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও, রুপোর দাম কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯০ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Follow Us