Gold Price Today: সপ্তাহের শুরুতেই বড় পরিবর্তন, ইদের দিনে কমে গেল সোনার দাম
Gold-Silver Price: আজ ইদ আল আযহা-র দিনে সামান্য হলেও কমল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও কমেছে। আজ যদি আপনার সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে অবশ্যই সোনার দাম কত রয়েছে, তা জেনে রাখুন।

কলকাতা: সোনার দামে স্বস্তি নেই। যত সময় এগোচ্ছে, ততই বেড়ে চলেছে সোনার দাম। চলতি মাসেও ঊর্ধ্বমুখীই রয়েছে সোনার দাম। তবে আজ ইদ আল আযহা-র দিনে সামান্য হলেও কমল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও কমেছে। আজ যদি আপনার সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে অবশ্যই সোনার দাম কত রয়েছে, তা জেনে রাখুন।
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ১৭ জুন ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৪৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৪৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। একদিনে সোনার দাম কমেছে ১০০ টাকা।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২৫৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৫৪০ টাকা। একদিনে ১০ টাকা কমেছে সোনার দাম।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্য়ারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৪০০ টাকা। একদিনে ১০ টাকা দাম কমেছে।
১৮ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৪ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার পাশাপাশি রুপোর দামও আজ সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
