AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়তমাকে সোনা উপহার দিন, পকেটে চাপ পড়বে না এই ট্রিক মানলে…

Gold-Silver Rate: ফেব্রুয়ারি হল প্রেমের মাস। ১৪ ফেব্রুয়ারি একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে, তেমনই আবার সরস্বতী পুজোও। বিদ্যার দেবীর আরাধনা হলেও, স্কুল-কলেজ পড়ুয়াদের কাছে এটা প্রেমের দিবসই বটে। ১৪ ফেব্রুয়ারি অনেকেই তাঁর মনের মানুষকে উপহার দেন।

Gold Price Today: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়তমাকে সোনা উপহার দিন, পকেটে চাপ পড়বে না এই ট্রিক মানলে...
ফাইল চিত্রImage Credit: Facebook
| Updated on: Jan 28, 2024 | 8:59 AM
Share

কলকাতা: মাঘ মাস চলছে। সামনেই রয়েছে একাধিক বিয়ের তারিখ। তাছাড়া পরের মাস ফেব্রুয়ারি হল প্রেমের মাস। ১৪ ফেব্রুয়ারি একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে, তেমনই আবার সরস্বতী পুজোও। বিদ্যার দেবীর আরাধনা হলেও, স্কুল-কলেজ পড়ুয়াদের কাছে এটা প্রেমের দিবসই বটে। ১৪ ফেব্রুয়ারি অনেকেই তাঁর মনের মানুষকে উপহার দেন। এখন সোনার দোকানগুলিতে কিস্তি বা ইন্সটলমেন্টে টাকা দেওয়ার সুবিধাও থাকে। ফলে একবারেই অনেক টাকা খরচ হওয়ার চিন্তাও নেই। আপনার যদি প্রিয় মানুষটিকে সোনা বা রুপোর গহনা উপহার দেওয়ার পরিকল্পনা থাকে, তবে আজ কিনতে পারেন গহনা। রবিবারে অপরিবর্তিত রইল সোনার দাম (Gold Price)। বদল হয়নি রুপোর দামেও (Silver Price)। আজকের সোনা-রুপোর দর দেখে নিন একবার-

২২ ক্যারেট সোনার দাম-  

আজ, রবিবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৭০০ টাকা।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও পরিবর্তন হয়নি। আজ ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৯৫০ টাকা।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

২২ বা ২৪ ক্যারেটের সোনার তুলনায় ১৮ ক্য়ারেটের সোনার দাম কিছুটা কম। আজ ১০ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দাম রয়েছে  ৪৭ হাজার ২১০ টাকা।

১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই আজ রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৬০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার টাকা।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?