Union Budget 2025: ক্যানসার রোগীদের জন্য বড় ঘোষণা, ৩৬টি জীবনদায়ী ওষুধের কর মকুব

Life Saving Drugs: বাজেটে সব জীবনদায়ী ওষুধ থেকে ৫ শতাংশ কর প্রত্যাহারের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্যানসার সহ ৩৬ টি জীবনদায়ী ওষুধে সম্পূর্ণ কর মকুব করা হল। বিরল রোগে করশূন্য করা হল।

Union Budget 2025: ক্যানসার রোগীদের জন্য বড় ঘোষণা, ৩৬টি জীবনদায়ী ওষুধের কর মকুব
বাজেট পেশ অর্থমন্ত্রীর।Image Credit source: PTI

|

Feb 01, 2025 | 1:17 PM

নয়া দিল্লি: চিকিৎসা ক্ষেত্রে বড় ঘোষণা। বাজেটে সব জীবনদায়ী ওষুধ থেকে ৫ শতাংশ কর প্রত্যাহারের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্যানসার সহ ৩৬ টি জীবনদায়ী ওষুধে সম্পূর্ণ কর মকুব করা হল। বিরল রোগে করশূন্য করা হল।

এদিন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যানসার ও বিরল রোগে আক্রান্ত রোগীদের স্বস্তি জুগিয়ে ঘোষণা করেন যে জীবনদায়ী ওষুধের দাম কমানো হচ্ছে। ৩৬টি জীবনদায়ী ওষুধে কাস্টম ডিউটি সম্পূর্ণ প্রত্য়াহার করা হচ্ছে।

আরও ৩৭টি ওষুধ ও ১৩টি নতুন পেসেন্ট অ্যাসিস্টেন্স প্রোগ্রামে কাস্টম ডিউটিতে সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে।

মাত্র ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ কাস্টম ডিউটি বা কর বসানো হবে। অর্থাৎ ক্যানসার সহ বিরল রোগের চিকিৎসার খরচ একধাক্কায় অনেকটা কমতে চলেছে।

Follow Us