AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Personal Finance: ধনী হওয়ার ‘আসল ম্যাজিকটা’ কী, জানেনই না অনেকে! মানতে হবে শুধু এই একটা নিয়ম

Personal Finance: অবশ্য, যে কোনও মিউচুয়াল ফান্ডেই যে কাল থেকে সিপ করা শুরু করলে দশ বছর পর আপনি ধনী হয়ে যাবেন, এমনটাও নয়। বিশেষজ্ঞরা বলছেন, ধনী হতে মেপে চলতে হবে প্রত্যেককে।

Personal Finance: ধনী হওয়ার 'আসল ম্যাজিকটা' কী, জানেনই না অনেকে! মানতে হবে শুধু এই একটা নিয়ম
প্রতীকী ছবি
| Updated on: Feb 09, 2025 | 8:16 AM
Share

কলকাতা: কোন পথে বিনিয়োগ করলে হওয়া যাবে ধনী? এই প্রশ্নের উত্তর যে বেশির ভাগ মানুষের কাছেই নেই তা সন্দেহতীত। যদি সত্যিই ধনী হওয়ার ‘আসল ম্য়াজিকটা’ সকলেই জানত, তবে তো কেল্লাফতে। কিন্তু বাস্তবে পরিস্থিতিটা ঠিক তেমন নয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, একটা উপায় নয়, বরং হাজারটা উপায় বের করে কার্যকর করলেই ধনী হওয়া সম্ভব। আর সেই সকল উপায় বা বিনিয়োগ পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল সিপ বা সিসটেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।

অবশ্য, যে কোনও মিউচুয়াল ফান্ডেই যে কাল থেকে সিপ করা শুরু করলে দশ বছর পর আপনি ধনী হয়ে যাবেন, এমনটাও নয়। বিশেষজ্ঞরা বলছেন, ধনী হতে মেপে চলতে হবে প্রত্যেককে। বিনিয়োগও করতে হবে বুঝে-শুনে। মানতে হবে একটিই ফর্মুলা। কী সেটি? সেটি হল ৫X১০X৩০।

সহজ করে বলতে গেলে, প্রতি মাসে বিনিয়োগ করতে হবে পাঁচ হাজার টাকা। ধরা যাক, যদি কেউ ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করে সেক্ষেত্রে কমপক্ষে ১০ শতাংশ রিটার্ন মিলেই যাবে। এবার কত দিনের জন্য বিনিয়োগ করতে হবে? বিশেষজ্ঞরা বলছেন, মোট ৩০ বছর। তাহলেই খুব সহজেই হতে পারবেন কোটিপতি।

৩০ বছরের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা। অর্থাৎ বিনিয়োগ হবে মোট ১৮ লক্ষ টাকা। আর ১০ শতাংশ বার্ষিকী রিটার্ন ধরলে সেই আসলের বিনিময়ে মিলে যাবে প্রায় ৯৫ লক্ষ টাকা সুদ। অর্থাৎ আপনার অবসরকালীন সময়ে আপনার হাতে নির্দ্বিধায় চলে আসবে এক কোটি টাকারও অধিক।

বিজ্ঞপ্তি : এই প্রতিবেদনটি সম্পূর্ণ রূপেই শিক্ষা ও বিনোদনের জন্য। না জেনে-বুঝে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বিষয়।

Follow Us