AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pension Life Certificate: নভেম্বরে এই কাজ না করলে ডিসেম্বর থেকে আর পেনশন পাবেন না! জানুন কেন…

November Rules Change: প্রতি মাসের মতো ১ নভেম্বর থেকেও একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসছে, যা সকলের মাথায় রাখা জরুরি। পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়া থেকে শুরু করে আয়কর রিটার্ন, আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) বিক্রি এবং সোনার গয়না কেনা—বিভিন্ন ক্ষেত্রে কিছু নতুন নিয়ম ও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে।

Pension Life Certificate: নভেম্বরে এই কাজ না করলে ডিসেম্বর থেকে আর পেনশন পাবেন না! জানুন কেন...
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Oct 26, 2026 | 8:16 AM
Share

নয়া দিল্লি: নভেম্বর মাস শুরু হতে আর বেশি দেরি নেই। প্রতি মাসের মতো ১ নভেম্বর থেকেও একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসছে, যা সকলের মাথায় রাখা জরুরি। পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়া থেকে শুরু করে আয়কর রিটার্ন, আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) বিক্রি এবং সোনার গয়না কেনা—বিভিন্ন ক্ষেত্রে কিছু নতুন নিয়ম ও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কোন কোন বিষয়ে নজর রাখবেন? আগেই জেনে রাখুন-

১. পেনশন পেতে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট

কেন্দ্র ও রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন চালু রাখতে ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। প্রতি বছরই এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। ব্যাঙ্কে গিয়ে সরাসরি, আধার ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে অথবা ডাক বিভাগের ডোরস্টেপ পরিষেবার মাধ্যমে এই সার্টিফিকেট জমা দেওয়া যায়। নির্ধারিত সময়ে জমা না দিলে ডিসেম্বর থেকে পেনশন পেতে সমস্যা হতে পারে। ৮০ বছরের বেশি বয়সীদের জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া ১ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে।

২. আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ল-

২০২৬-২৭ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য অডিট প্রয়োজন এমন করদাতাদের আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ২১ নভেম্বর করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। ব্যবসা, পেশা বা সংস্থার অডিট সংক্রান্ত নিয়মের আওতায় থাকা করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

৩. রান্নার গ্যাসের দাম বাড়বে?

প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ববাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দামের সঙ্গে তুলনা করে দেশে রান্নার গ্যাসের দাম বাড়ায় বা কমায়। বর্তমানে ক্রুড তেলের দাম অনেকটাই বেশি। সেই কারণে এবার রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলেই আশঙ্কা।

৪. আইডিবিআই ব্যাঙ্ক বিক্রি হলে, গ্রাহকদের কী হবে?

কানাডার ফেয়ারফ্যাক্সের কাছে আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাবে গত ১৪ অক্টোবর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। তবে চুক্তির জন্য এখনও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-এর অনুমোদন প্রয়োজন। ব্যাঙ্কের মালিকানা বদলালেও আপাতত গ্রাহকদের অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট (FD), রেকারিং ডিপোজিট (RD), ঋণ এবং ডিবিটি (DBT) পরিষেবা আগের মতোই চলবে বলে জানানো হয়েছে।

৫. সোনার গয়না কেনার আগে যাচাই করুন HUID

দীপাবলি ও তার আগে ধনতেরাসে অনেকেই সোনার গয়না কেনেন। তবে সোনার গয়না কেনার সময় হলমার্ক যেমন যাচাই করা দরকার, তার পাশাপাশি ছয় অক্ষর ও সংখ্যার এইচইউআইডি (HUID) কোডও যাচাই করা উচিত। বিআইএস কেয়ার (BIS Care) অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে কোডটি পরীক্ষা করে গয়নার বিশুদ্ধতা সম্পর্কে তথ্য পাওয়া যায়। এতে প্রতারণার ঝুঁকি কমে।

Follow Us