AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Card Update: বাড়ি থেকেই রেশন কার্ডে নাম, ঠিকানা কীভাবে সংশোধন করবেন, জেনে নিন

Ration Card Online Update Process: রেশন কার্ডে তথ্য আপডেট করতে গেলে বা ভুল তথ্য ঠিক করতে গেলে অনলাইনেই (Ration Card Online Update) সহজে করতে পারবেন। নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই তা আপডেট করতে পারবেন। কীভাবে তা করতে হবে, দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া।

Ration Card Update: বাড়ি থেকেই রেশন কার্ডে নাম, ঠিকানা কীভাবে সংশোধন করবেন, জেনে নিন
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: May 28, 2026 | 1:17 PM
Share

নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) বা ভোটার কার্ডের (Voter Card) মতো খুবই গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড (Ration Card)। প্রথমত, রেশন কার্ড ছাড়া আপনি রেশন পাবেন না। এছাড়া, শুধু চাল, গম পাওয়ার জন্য নয়, আপনার রেশন কার্ড আরও বিভিন্ন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে লাগে। দেখা যায়, অনেক সরকারি প্রকল্পে আবেদনের জন্য রেশন কার্ড জমা দিতে হয়। কিন্তু রেশন কার্ডে যদি আপনার কোনও তথ্য ভুল থাকে, তাহলে কিন্তু আপনার আবেদন খারিজ হয়ে যেতে পারে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সর্বোপরি রেশনও পেতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে রেশন কার্ডে তথ্য ভুল থাকলে, তা কীভাবে ঠিক করবেন? অনলাইনে আধার আপডেটের তো পোর্টাল রয়েছে, রেশন (Ration Card Update) কার্ডে নাম-ঠিকানার আপডেটের কি কোনও প্রক্রিয়া রয়েছে? নাকি সরকারি অফিসে গিয়ে দীর্ঘক্ষণ লাইন দিয়ে রেশন কার্ড আপডেট করতে হবে? বিস্তারিত জেনে নিন

রেশন কার্ডে তথ্য আপডেট করতে গেলে বা ভুল তথ্য ঠিক করতে গেলে অনলাইনেই (Ration Card Online Update) সহজে করতে পারবেন। নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই তা আপডেট করতে পারবেন। কীভাবে তা করতে হবে, দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া

রেশন কার্ডে নাম সংশোধনের প্রক্রিয়া

  • আপনি যে রাজ্যের বাসিন্দা, সেই রাজ্যের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে অফিশিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/-এ যেতে হবে।
  • সেখানে সংশোধন ফর্ম অর্থাৎ ফর্ম ৫ ডাউনলোড করতে হবে।
  • ডাউনলোডের পর প্রয়োজনীয় বিবরণ ও নিজের সঠিক নাম দিয়ে ফর্ম পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিগুল স্ক্যান করে জমা দিতে হবে।
  • তারপর ওয়েবসাইটে গিয়ে ফর্মটি জমা দিতে হবে।

যদি আপনার রাজ্যের অফিশিয়াল ওয়েবসাইটে সংশোধন ফর্মটি না পাওয়ার গেলে, রেশন অফিসে গিয়েও এই কাজটি করতে পারেন।

ভুল ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন?

  • ভুল বা নতুন ঠিকানা আপডেট করতে হলে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় বিবরণ দিয়ে ফর্ম পূরণ করতে হবে। সেই নথিগুলো স্ক্যান করে প্রয়োজনীয় নথিগুলো জমা দিন।
  • নথিগুলোর মধ্যে ঠিকানার প্রমাণপত্র, যেমন বিদ্যুৎ বিল, জলের বিল ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে।
  • আধার কার্ড বা প্যান কার্ডও চাওয়া হতে পারে।

রেশন কার্ডে থাকা ভুল জন্ম তারিখ কীভাবে পরিবর্তন করবেন?

জন্ম তারিখের ক্ষেত্রেও একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি পেতে আপনাকে মি সেবা অফিসের ওয়েবসাইটে যেতে হবে।

Follow Us