
কলকাতা: প্রতিরক্ষা খাতে যে ভারত ক্রমেই তার শক্তি বাড়িয়ে চলেছে তা কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেই ক্রমে স্পষ্ট হচ্ছে। এদিকে এরইমধ্যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বৃহস্পতিবার তাদের ত্রৈমাসিক লাভের খতিয়ান সামনে এনেছে। তাতেই তৈরি হয়েছে নতুন রেকর্ড। দেখা যাচ্ছে ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ তথা শেষ ত্রৈমাসিক ৪ হাজার ৩০৮ টাকার নিট মুনাফা ঘরে তুলেছে। যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। এই চমৎকার লাভের প্রভাব কোম্পানিটির শেয়ারেও দেখা গেছে। বৃহস্পতিবার HAL এর শেয়ারের দাম ৫২ সপ্তাহের মধ্যে শীর্ষে পৌঁছেছে।
এইচএএলের শেয়ার আগামীতে আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজার বিশেষজ্ঞরা মনে করেন যে আগামী দিনে HAL শেয়ারের দাম আরও বাড়তে পারে। এক বছর আগে যে শেয়ারের দাম ২ হাজারের টাকার নিচে ছিল তা এখন ৪ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। কেউ কেউ বলছেন সরকারি কোম্পানির এই শেয়ারের দাম অচিরেই ৪৮০০ টাকার গণ্ডি পার করে ফেলতে পারে। এই মুহূর্তে কোম্পানিক কাঁধে নেই কোনও ঋণের বোঝা। প্রায় ৩ লক্ষ টাকার মার্কেট ক্যাপ রয়েছে। যা শেয়ারের দামে ইতিবাচক ছাপ ফেলছে বলে মনে করা হচ্ছে।
এইচএএল ছাড়াও আরও কিছু সরকারি কোম্পানির শেয়ার রয়েছে যা বিনিয়োগকারীদের মোটা লাভের মুখ দেখিয়েছে। এর মধ্যে রয়েছে রেল বিকাশ নিগম, MMTC, NDMC, সেন্ট্রাল ব্যাঙ্ক, UCO ব্যাঙ্ক, IRCON, NHPC সহ ৫৬ টি কোম্পানি। রেল বিকাশ নিগম এক বছরে বিনিয়োগকারীদের ১৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে। NMDC এই সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ১৫৮ শতাংশের রিটার্ন দিয়েছে। IRCON সম্পর্কে কথা বলতে গেলেও দেখা যাবে একই ছবি। এটি বিনিয়োগকারীদের ২২৭ শতাংশের বিশাল লাভ দিয়েছে।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।