Ice-Cream Price: ইরান যুদ্ধের কোপ! আইসক্রিম-চকোলেট কিনতে গেলে খসবে অতিরিক্ত টাকা?
Ice-Cream and Chocolate Price may hike: আইসক্রিমের দাম বাড়তে পারে। দাম বাড়ার একটাই কারণ হল কাঁচামালের দাম বৃদ্ধি। আর এই কাঁচামালের দাম কেন বাড়ছে? কারণ ইরান যুদ্ধের কারণে কাঁচামাল সরবরাহের সমস্যা তৈরি হয়েছে। তাই দাম বাড়ছে। শুধু আইসক্রিম নয়, চকোলেটের দামও বাড়বে বলে শোনা যাচ্ছে।

নয়া দিল্লি : ইরান-আমেরিকার যুদ্ধের (Iran-US War) প্রভাব পড়ছে পড়ছে সবক্ষেত্রে। আজই তেলের দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া, মুদ্রাস্ফীতিও হচ্ছে। বেশকিছু পণ্যের দাম বেড়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে ইরান যুদ্ধের কোপ পড়তে চলেছে আরও একটি খাবারের উপর। গরমে যা সকলের খুব প্রিয়। বাচ্চা থেকে বুড়ো…সকলের প্রিয়। গরমে এই বিশেষ খাবারের চাহিদাও বাড়ে। বিক্রিও বেশি হয়। শুধু তাই নয় বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি সব জায়গাতেই শেষ পাতে সেই খাবারের জুড়ি মেলা ভার।
আইসক্রিমের দাম বাড়ছে
কথা হচ্ছে আইসক্রিম নিয়ে। হ্যাঁ ঠিকই পড়ছেন। আইসক্রিমের দাম বাড়তে পারে। দাম বাড়ার একটাই কারণ হল কাঁচামালের দাম বৃদ্ধি। আর এই কাঁচামালের দাম কেন বাড়ছে? কারণ ইরান যুদ্ধের কারণে কাঁচামাল সরবরাহের সমস্যা তৈরি হয়েছে। তাই দাম বাড়ছে। শুধু আইসক্রিম নয়, চকোলেটের দামও বাড়বে বলে শোনা যাচ্ছে।
কেন দাম বাড়ছে আইসক্রিমের?
বিশেষজ্ঞরা বলছেন, শুকনো ফল, বাদাম এবং কোকোর মতো কাঁচামাল আইসক্রিম এবং চকোলেটের স্বাদ ও গুণমানের জন্য প্রয়োজনীয়। আর এই উপাদানগুলোর দাম ১৫ থেকে ২২ শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্ধিত খরচ কোম্পানিগুলোর মুনাফার ওপর চাপ সৃষ্টি করেছে। শুধু কাঁচামালই নয়, পরিবহন ও প্যাকেজিং খরচও বেড়েছে। হরমুজ় বন্ধ। সেকারণে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে কোম্পানিগুলোর পক্ষে খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। ইতিমধ্যেই একাধিক কোম্পানি কাঁচামালের দাম বাড়িয়েছে। প্রায় ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে। তাই আইসক্রিম ও চকোলেটের মূল্যবৃদ্ধি হতে পারে। যদিও কত দাম বাড়বে তা এখনও জানা যায়নি।
তবে, এও শোনা যাচ্ছে, কোম্পানিগুলো সম্পূর্ণ খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে না। কিন্তু, সংকট অব্যাহত থাকলে ভবিষ্যতে আইসক্রিম ও চকোলেটের দাম আরও বাড়তে পারে।
