Share Market News: ট্রাম্পের ধাক্কা সামলাচ্ছে ভারত, ঘুরে দাঁড়াতে মরিয়া নিফটি-সেনসেক্স

Nifty 50-Sensex: আজ ভারতের বাজার এক অদ্ভূত মিশ্র প্রতিক্রিয়া দেখাল। ১৩৬ পয়েন্ট পড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স পড়ল ৩৭৯ পয়েন্ট।

Share Market News: ট্রাম্পের ধাক্কা সামলাচ্ছে ভারত, ঘুরে দাঁড়াতে মরিয়া নিফটি-সেনসেক্স

Apr 10, 2025 | 12:40 AM

আজ ৯ এপ্রিল, ভারতের বাজার এক অদ্ভূত মিশ্র প্রতিক্রিয়া দেখাল। ১৩৬ পয়েন্ট পড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স পড়ল ৩৭৯ পয়েন্ট।

আজ পড়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বিএসই ব্যাঙ্কেক্স, নিফটি নেক্সট ৫০, নিফটি ১০০, নিফটি মিডক্যাপ ১০০ ও বিএসই ১০০-এর মতো সূচক।

অন্যদিকে নিফটি এফএমসিজি, নিফটি অটোর মতো বেশ কিছু সেক্টোরিয়াল সূচক আজ বেড়েছে। এ ছাড়াও বেড়েছে নিফটি স্মলক্যাপ ২৫০, নিফটি মিডক্যাপ ১৫০ সূচকও।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করল বিনানি ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও বেড়েছে ওয়ান পয়েন্ট সলিউশন, কিনোট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, টেসিল কেমিক্যালস অ্যান্ড হাইড্রো পাওয়ার, ডিএসজে কিপ লার্নিংয়ের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ পড়েছে জি-টেক জাইনক্স এডুকেশন, ব্লু জেট হেলথকেয়ার, হিলটন মেটাল ফোর্জিং, থেমিস মেডিকেয়ার, স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজির শেয়ারের দামও।

বাজারের টুকরো খবর:

  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে বিএফ ইউটিলিটিস
  • শেয়ার প্রতি ১ টাকা ৫২ পয়সা করে ডিভিডেন্ড দিয়েছে সরস্বতী শাড়ি ডিপো
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে ইন্টারগ্লোব এভিয়েশন, চম্বল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস ও নারায়ণা হ্রুদায়ালয়া।
  • অন্যদিকে আজ সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে এলগি ইক্যুইপমেন্টস, স্নাইডার ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার, সাই লাইফ সাইন্সেস ও এনএমডিসি।

*৯ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us