AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Billionaires Net Worth: যুদ্ধের যন্ত্রণায় মধ্যবিত্তের চোখে জল, কিন্তু অম্বানী-আদানির কি মুখে হাসি?

Indian billionaires net worth Ambani Adani: দাম বেড়েছে তেলের, শেয়ার বাজারেও চাপ সৃষ্টি হয়েছে। এই সঙ্কট বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই অস্থিরতার প্রভাব দেখা গিয়েছে কোটিপতিদের সম্পদের উপর, যেখানে কারও কারও মোট সম্পদ দ্রুত বেড়েছে, আবার কেউ কেউ ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।

Indian Billionaires Net Worth: যুদ্ধের যন্ত্রণায় মধ্যবিত্তের চোখে জল, কিন্তু অম্বানী-আদানির কি মুখে হাসি?
প্রতীকী চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 17, 2026 | 12:47 PM
Share

নয়া দিল্লি: পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ইরান-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। দাম বেড়েছে তেলের, শেয়ার বাজারেও চাপ সৃষ্টি হয়েছে। এই সঙ্কট বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই অস্থিরতার প্রভাব দেখা গিয়েছে কোটিপতিদের সম্পদের উপর, যেখানে কারও কারও মোট সম্পদ দ্রুত বেড়েছে, আবার কেউ কেউ ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে আজ, ১৭ এপ্রিল পর্যন্ত ভারতের শীর্ষ শিল্পপতিদের মোট সম্পদ কত বাড়ল-কমল, তার হিসাব তুলে ধরা হয়েছে।

কার সম্পদ বাড়ল আর কার কমল?

গৌতম আদানি-

২৮ ফেব্রুয়ারি: ৮১.৭ বিলিয়ন ডলার (প্রায় ৭.৫২ লক্ষ কোটি টাকা)। ১৭ এপ্রিল: ৯২.৬ বিলিয়ন ডলার (প্রায় ৮.৫২ লক্ষ কোটি টাকা)। অর্থাৎ যুদ্ধ চলাকালীনও আদানির সম্পদে বিশেষ কোনও প্রভাব পড়েনি, উল্টে ১০.৯ বিলিয়ন ডলারের বিশাল বৃদ্ধি দেখা গিয়েছে। প্রায় দেড় মাসের মধ্যে গৌতম আদানির মোট সম্পদ প্রায় ১ লক্ষ কোটি টাকা বেড়েছে।

শিব নাদার-

২৮ ফেব্রুয়ারি: ৩৩.২ বিলিয়ন ডলার (প্রায় ৩.০৫ লক্ষ কোটি টাকা)। ১৭ এপ্রিল: ৩৩.৫ বিলিয়ন ডলার (প্রায় ৩.০৮ লক্ষ কোটি টাকা)। শিব নাদারের মোট সম্পদে সামান্য বৃদ্ধি ঘটেছে। ৩০০ মিলিয়ন বা ৩০ কোটির বৃদ্ধি হয়েছে।

মুকেশ অম্বানী-

২৮ ফেব্রুয়ারি: ৯৪.২ বিলিয়ন ডলার (প্রায় ৮.৬৭ লক্ষ কোটি টাকা)। ১৭ এপ্রিল: ৯০.৮ বিলিয়ন ডলার (প্রায় ৮.৩৫ লক্ষ কোটি টাকা)। যুদ্ধ চলাকালীন মুকেশ অম্বানীর মোট সম্পদ ৩.৪ বিলিয়ন ডলার কমে গিয়েছে।

লক্ষ্মী মিত্তাল-

২৮ ফেব্রুয়ারি: ৩৯ বিলিয়ন ডলার (প্রায় ৩.৫৯ লক্ষ কোটি টাকা)। ১৭ এপ্রিল: ৩৬.৯ বিলিয়ন ডলার (প্রায় ৩.৩৯ লক্ষ কোটি টাকা)।  শিল্পপতি লক্ষ্মী মিত্তালও এই কয়েক মাসে ২.১ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সাবিত্রী জিন্দাল-

২৮ ফেব্রুয়ারি: ৩২.৯ বিলিয়ন ডলার (প্রায় ৩.০৩ লক্ষ কোটি টাকা)। ১৭ এপ্রিল: ৩২.৭ বিলিয়ন ডলার (প্রায় ৩.০১ লক্ষ কোটি টাকা)। সাবিত্রী জিন্দালের মোট সম্পদ ২০০ মিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

কেন কোটিপতিদের ভাগ্য বদলে গেল?

এই ওঠানামার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে:

তেলের দাম বৃদ্ধি – পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যার জেরে জ্বালানি খাতে অস্থিরতা ও সঙ্কট তৈরি হয়েছে।

শেয়ার বাজারের অস্থিরতা – বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না, ফলে বিভিন্ন খাতের শেয়ারগুলি চাপের মুখে পড়েছে, শেয়ার বাজারে ধস নেমেছে।

Follow Us
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?