গম পাচার মামলায় দিল্লি নয়, শহরের ED-র অফিসেই হাজিরার নির্দেশ নুসরতকে
অভিনেত্রী নুসরত জাহানের আবেদন খারিজ হয়ে গেল। গম পাচার মামলায় দিল্লি নয়, শহরের ED-র অফিসেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নুসরত জাহানকে। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে নায়িকাকে। নুসরত জানিয়েছিলেন, কলকাতা নয়, বরং দিল্লিতে হাজিরা দিতে চান তিনি। তবে সেই আবেদনে সাড়া দিল না ED।

নুসরত জাহানের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য TV9 বাংলার তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়। নায়িকার সঙ্গে যোগাযোগ করা যায়নি। লক্ষণীয়, সবুজ শিবিরের হয়ে পাঁচ বছরের জন্য বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। সেই সময়ে বসিরহাট থেকে ভোটের টিকিট পান নুসরত। তবে পাঁচ বছর কেটে যাওয়ার পর, নতুন করে আর ভোটে লড়েননি অভিনেত্রী। যদিও সবুজ শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিছু অনুষ্ঠানে দেখা গিয়েছে নায়িকাকে। এই তলবের পরে নুসরত কী পদক্ষেপ করেন, তা দেখার অপেক্ষা। তাঁর তরফে আইনজীবীরা কী বলেন, সেদিকেও নজর থাকবে।
এমনিতে ক’ দিন আগেই যশ দাশগুপ্ত আর নুসরত জাহান ছুটি কাটাচ্ছিলেন। বাংলা ছবির এই দুই নামী মুখকে নিয়মিত দেখা যায় শহরের বিভিন্ন অনুষ্ঠানে। নুসরতকে বাংলা ছবিতে দেখার জন্যও অপেক্ষা করে রয়েছেন তাঁর অনুরাগীরা। পাশাপাশি ছেলেকে বড় করছেন নায়িকা। ছেলের সঙ্গে অনেক মিষ্টি মুহূর্ত তিনি ভাগ করে নেন সমাজ মাধ্যমে।
বিধানসভা নির্বাচনের আগে নায়িকাকে ইডির এমন তলব নিয়ে সবুজ শিবিরের কী প্রতিক্রিয়া আসে, সেটাও দেখার অপেক্ষা।