AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harishchandrapur murder case: ভোট দিতে বাড়ি এসেছিলেন,যৌন মিলনে অস্বীকার করায় নোড়া দিয়ে স্ত্রীকে থেঁতলে দিলেন স্ত্রীকে!

Malda crime news: তিন বছর আগে‌ কাকার ছেলে ইস্তামুলের সঙ্গে বিয়ে হয় মাজিমার। পাশাপাশি বাড়ি। অভিযোগ,স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। যা নিয়ে এর আগেও গ্রামে একাধিকবার সালিশি হয়। বধূ স্বামীর বাড়িতে যেতে অস্বীকার করে অত্যাচারের ভয়ে। বাবার বাড়িতেই থাকতেন। স্বামী পরিযায়ী শ্রমিক।

Harishchandrapur murder case: ভোট দিতে বাড়ি এসেছিলেন,যৌন মিলনে অস্বীকার করায় নোড়া দিয়ে স্ত্রীকে থেঁতলে দিলেন স্ত্রীকে!
বাড়িতে প্রতিবেশীদের ভিড়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2026 | 1:04 PM
Share

মালদহ: ভোট দিতে বাড়ি ফিরেছিলেন বাংলার পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরেই ভয়ঙ্করকাণ্ড। যৌন মিলনে বাধা দেওয়ায় নোড়া দিয়ে হাত,পা ও দাঁত ভেঙে স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল।রাজস্থানের জয়পুরে কাজ কর্মরত তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত বধূর নাম মাজিমা খাতুন (২৫)। অভিযুক্ত স্বামীর নাম ইস্তামুল আলি। তাদের দু’বছর বয়সের এক কন্যা সন্তানও আছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে‌ কাকার ছেলে ইস্তামুলের সঙ্গে বিয়ে হয় মাজিমার। পাশাপাশি বাড়ি। অভিযোগ,স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। যা নিয়ে এর আগেও গ্রামে একাধিকবার সালিশি হয়। বধূ স্বামীর বাড়িতে যেতে অস্বীকার করে অত্যাচারের ভয়ে। বাবার বাড়িতেই থাকতেন। স্বামী পরিযায়ী শ্রমিক। জয়পুরে নির্মাণ শ্রমিকের কাজ করেন।ভোটের জন্যে বাড়ি ফিরে তিনিও শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করেন।

জানা যাচ্ছে, রাতে স্বামীকে যৌন মিলনে বাধা দেন স্ত্রী।  অভিযোগ, তাতেই স্বামী স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর বের করে উঠোনে নিয়ে যান। নোড়া দিয়ে থেঁতলে হাত,পা ও দাঁত ভেঙে দেন। ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। তারপরই পালিয়ে যান স্বামী।

পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলে।কিন্তু তার প্রস্তুতি নিতে নিতেই মৃত্যু হয় মাজিমা খাতুনের। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তে নেমেছে।

Follow Us
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?