AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Special Train: গরমের ছুটিতে ঘুরতে যাবেন? ট্রেনের টিকিট পেতে আর হবে না সমস্যা, কীভাবে, জেনে নিন

Summer Special Train Announced: ১৫ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশেষ পরিষেবা চালু থাকবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ৯০৮টি ট্রেন অন্তত ১৮ হাজার ২০০টিরও বেশি বিশেষ ট্রেন যাত্রা পরিকল্পনা করেছে। তার মধ্যে ৬৬০টি ট্রেন ১১ হাজারেরও বেশি ট্রেনযাত্রা পরিচালনা করবে।

Special Train: গরমের ছুটিতে ঘুরতে যাবেন? ট্রেনের টিকিট পেতে আর হবে না সমস্যা, কীভাবে, জেনে নিন
সামার স্পেশ্যাল ট্রেনImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 21, 2026 | 10:30 PM
Share

নয়া দিল্লি: গরমের ছুটিতে ঘুরতে যাবেন? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? অবশেষে মুশকিল আসান হতে চলেছে। একগুচ্ছ বিশেষ ট্রেন ঘোষণা করল ভারতীয় রেল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, রেল মন্ত্রক মোট ৯০৮টি বিশেষ ট্রেনের অনুমোদন দিয়েছে। তিন মাসের জন্য এই বিশেষ ট্রেনের পরিষেবা থাকবে। অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাসে স্পেশ্যাল ট্রেন পাওয়া যাবে।

সামার স্পেশ্যাল ট্রেন

১৫ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশেষ পরিষেবা চালু থাকবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ৯০৮টি ট্রেন অন্তত ১৮ হাজার ২০০টিরও বেশি বিশেষ ট্রেন যাত্রা পরিকল্পনা করেছে। তার মধ্যে ৬৬০টি ট্রেন ১১ হাজারেরও বেশি ট্রেনযাত্রা পরিচালনা করবে। যাত্রীরা আগে থেকেই তাঁদের ভ্রমণের পরিকল্পনা করার জন্য সময় পাবেন। এই ট্রেনগুলি মুম্বই এবং দিল্লির মতো প্রধান শহরগুলিকে উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মতো গন্তব্যের সঙ্গে যুক্ত করবে।

কোথায় কত ট্রেন চলবে?

বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর দেখা গিয়েছে মোট ট্রেন যাত্রার হিসেবে সেন্ট্রাল রেলওয়ে এগিয়ে আছে। মোট ৩ হাজার ৮২টি ট্রিপ পরিচালনা করছে। এর পরেই রয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। যারা ২,৭১১টি ট্রিপ পরিচালনা করছে। পূর্ব রেলওয়ে এবং নর্দার্ন রেলওয়েও যথাক্রমে ২,০৭৮ এবং ২,০৯০টি ট্রিপ পরিচালনা করছে।

ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রেল মন্ত্রক জোনাল রেলওয়েগুলিকে স্টেশনগুলিতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে এবং প্ল্যাটফর্মে ভিড় সামলাতে অতিরিক্ত আরপিএফ মোতায়েন করার নির্দেশ দিয়েছে।

গরমের ছুটিতে কোথাও বেড়াতে গেলে টিকিট পেতে কালঘাম ছুটে যায় যাত্রীদের। অনেককে বেশি টাকা দিয়ে তৎকালে টিকিট কাটতে হয়। কিন্তু, তাতেও সমস্যা হয় অনেক সময়। সম্প্রতি অভিযোগ উঠেছিল, অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ে চরম সমস্যা হচ্ছে। অনেকেই হাজার চেষ্টা করেও টিকিট বুক করতে পারছেন না। যাত্রীদের অভিযোগ, তৎকাল টিকিট বুক করতে গেলে দীর্ঘ সময় ধরে বাফারিং হচ্ছে। হঠাৎ অ্যাপ ও ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাচ্ছে। আবার টিকিট বুক করার জন্য ওয়েবসাইট বা অ্যাপ খুললেই নট ফাউন্ড মেসেজ দেখাচ্ছে। যদিও আইআরসিটিসি-র তরফে জানানো হয়, এটা খুবই সাধারণ সমস্যা।

Follow Us