চলন্ত ট্রেনে এই জিনিস মিসিং হলে এবার যাত্রীদের ব্যাগ চেক করবে রেল

Indian Railways: ট্রেনের এসি কামরা থেকে চুরি যাচ্ছে তোয়ালে। সংখ্যাটা খুব একটা কম নয়। শুধু রাজধানীর দিল্লি-মুম্বই রুটেই বিগত ১৫ দিনে ৫০০টিরও বেশি তোয়ালে চুরি হয়েছে। বছরের হিসাবে গেলে এই সংখ্যাটা লাখ পার করে।

চলন্ত ট্রেনে এই জিনিস মিসিং হলে এবার যাত্রীদের ব্যাগ চেক করবে রেল
ফাইল চিত্রImage Credit source: Twitter

|

Jul 05, 2024 | 6:28 PM

নয়া দিল্লি: চোরেদের উৎপাতে জেরবার ভারতীয় রেল। রোজ চুরি হচ্ছে, কিছুতেই রোখা যাচ্ছে না চুরি। এদিকে, ক্ষতিপূরণ করতে করতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে রেলের। এই চুরি রুখতেই এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় রেল।

ট্রেনের এসি কামরা থেকে চুরি যাচ্ছে তোয়ালে। সংখ্যাটা খুব একটা কম নয়। শুধু রাজধানীর দিল্লি-মুম্বই রুটেই বিগত ১৫ দিনে ৫০০টিরও বেশি তোয়ালে চুরি হয়েছে। বছরের হিসাবে গেলে এই সংখ্যাটা লাখ পার করে।

এই চুরি রুখতেই রেলের কর্মীরা তোয়ালে চুরির ভিডিয়ো রেকর্ড করে রেখেছেন। প্রয়োজনে প্রমাণ হিসাবে পেশ করা হবে ভিডিয়ো। পাশাপাশি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে কোনও সিট থেকে তোয়ালে না পাওয়া গেলে, ওই আসনের যাত্রীকেই জিজ্ঞাসা করা হবে।

উদাহরণ হিসাবে, সম্প্রতিই দিল্লি-মুম্বই রাজধানী এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস এসিতে তোয়ালে উধাও হয়ে যাওয়ায়, এক যাত্রীর ব্যাগ চেক করা হয়। ভিতর থেকে ৫টি রেলের তোয়ালে উদ্ধার হয়।

রেলওয়ের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ট্রেনে সফরের সময়ই যেন যাত্রীরা তোয়ালে ব্যবহার করেন। তা সঙ্গে করে বাড়ি না নিয়ে যান।

Loading...
Unable to load recommendations.
Follow Us