AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIP Investment: প্রতি মাসে ১০০০টাকা দিলেই রিটার্ন মিলবে লাখ লাখ, জানেন এই স্কিমের কথা?

Monthly 1000 in SIP Investment: ধরা যাক, মাসে আপনি একা হাজার টাকা করে বিনিয়োগ করছেন এসআইপিতে (SIP Investment)। মেয়াদ ৭ বছর। তাহলে কত টাকা পাবেন? ৭ বছরের জন্য এক হাজার টাকা করে বিনিয়োগ করলে আপনার ৮৪ হাজার টাকা জমবে। কত টাকা পাবেন জেনে নিন

SIP Investment: প্রতি মাসে ১০০০টাকা দিলেই রিটার্ন মিলবে লাখ লাখ, জানেন এই স্কিমের কথা?
এসআইপি বিনিয়োগImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Apr 30, 2026 | 5:20 PM
Share

নয়া দিল্লি : বিনিয়োগের (Mutual Fund Investment) জন্য কিন্তু সবসময় বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় না। অল্প বয়স থেকেই যদি একটু একটু করে টাকা জমান, তাহলে একটা সময় ভাল সঞ্চয় গড়ে উঠবে। তবে অবশ্যই নিয়মিতভাবে বিনিয়োগ করতে হবে। যখন আপনি বহু বছর ধরে ধারাবাহিকভাবে বিনিয়োগ করেন, তখন স্বাভাবিকভাবেই আপনার চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। আপনার অর্জিত মুনাফা সময়ের সঙ্গে সঙ্গে নিজস্ব মুনাফা তৈরি করতে শুরু করে। এই ধরনের স্বল্প বিনিয়োগের সুবিধা পেতে পারেন এসআইপি (SIP) থেকে। মাত্র এক হাজার টাকা বিনিয়োগ করলেই লক্ষ লক্ষ টাকা পেতে পারেন।

কোথায় বিনিয়োগ করবেন?

ধরা যাক, মাসে আপনি একা হাজার টাকা করে বিনিয়োগ করছেন এসআইপিতে (SIP Investment)। মেয়াদ ৭ বছর। তাহলে কত টাকা পাবেন? ৭ বছরের জন্য এক হাজার টাকা করে বিনিয়োগ করলে আপনার ৮৪ হাজার টাকা জমবে। এবার আপনি কোথায় বিনিয়োগ করছেন তার উপর নির্ভর করে আপনি রিটার্ন কত পাবেন।

 কত বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন?

এসআইপি-র ফিক্সড ডিপোজ়িটে যদি বিনিয়োগ করেন, তাহলে আপনি রিটার্ন পাবেন ১ লক্ষ ৬ হাজার ৫৮৮টাকা। এই বিশেষ স্কিমে ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন। অন্যদিকে, ইকুইটি মিউচুয়াল ফান্ডে ১২ শতাংশ হারে সুদ পাবেন। সেখানে আপনি ৭ বছর পরে রিটার্ন পাবেন ১ লক্ষ ৩১ হাজার ৯৭৯ টাকা।

এসআইপি-তে বিনিয়োগের ক্ষেত্রে আবার অনেকেই ভরসা পান না। ব্যাঙ্কে বা পোস্ট অফিসে বিনিয়োগ অনেক বেশি নিরাপদ বলে মনে করা হয়। আর বাস্তবেও তাই। তবে, এসআইপিতে বিনিয়োগ করলে অনেক বেশি রিটার্ন পাবেন। আর সেক্ষেত্রে অল্প অল্প করে বিনিয়োগ করাটাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মিউচুয়াল ফান্ডে আপনি কোন ক্ষেত্রে বিনিয়োগ করবেন তা অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

Follow Us