AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Income Tax: স্ত্রী-সন্তানের সঙ্গে টাকার লেনদেনেও থাকে আইটি-র নজরদারি, আসতে পারে আয়কর নোটিস?

IT Rules: আয়করের ধারা 269SS এবং 269T এর অধীনে, ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রেই এতে শিথিলতা রয়েছে। বাবা-ছেলে, স্বামী-স্ত্রী এবং কিছু নিকটাত্মীয়ের মধ্যে সাধারণ লেনদেনের ক্ষেত্রে কোনও জরিমানা নেই। কিন্তু, যদি সেই টাকা বারবার কোথাও বিনিয়োগ করা হয় এবং তার থেকে আয় হয়, তাহলে যে বিনিয়োগ করবে তাকে আয়ের উপর কর দিতে হবে।

Income Tax: স্ত্রী-সন্তানের সঙ্গে টাকার লেনদেনেও থাকে আইটি-র নজরদারি, আসতে পারে আয়কর নোটিস?
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 9:31 AM
Share

নয়া দিল্লি: অতিরিক্ত অর্থের লেনদেন হলেই আয়কর সম্পর্কে সচেতন থাকতে হয়। না হলেই আসবে আয়কর দফতরের নোটিস। এমনকি, স্বামী-স্ত্রী, বাবা-ছেলের মধ্যে অতিরিক্ত অর্থের লেনদেন হলেও আসতে পারে আইটি নোটিস। কেননা সকলের প্রতিটি লেনদেনের আয়ের উপরই নজরদারি থাকে। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে, নগদ লেনদেনেও কি আয়কর নোটিস আসতে পারে? পরিবারের সদস্যদের মধ্যে কত টাকার নগদ লেনদেন হতে পারে, সেটা জেনে নিন।

কখন আয়কর নোটিশ পাঠায়?

কর বিশেষজ্ঞদের মতে, গৃহস্থালির খরচ বাবদ স্বামী প্রতি মাসে টাকা দিলে বা উপহার হিসেবে টাকা দিলে স্ত্রীর আয়করের দায় থাকবে না। এই উভয় প্রকারের পরিমাণই স্বামীর আয় হিসাবে বিবেচিত হবে। স্ত্রী আয়কর বিভাগ থেকে এই টাকার জন্য কোনও নোটিস পাবে না। কিন্তু, যদি স্ত্রী বারবার এই টাকা বাজারে বিনিয়োগ করেন এবং তা থেকে আয় করেন, তাহলে আয়ের উপর কর দিতে হবে। একটি সম্পূর্ণ অর্থবর্ষে মোট বিনিয়োগের উপর যে আয় হবে তার উপর কর দিতে হবে।

আয়করের ধারা 269SS এবং 269T এর অধীনে, ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রেই এতে শিথিলতা রয়েছে।

এসব ক্ষেত্রে অব্যাহতি রয়েছে

বাবা-ছেলে, স্বামী-স্ত্রী এবং কিছু নিকটাত্মীয়ের মধ্যে সাধারণ লেনদেনের ক্ষেত্রে কোনও জরিমানা নেই। কিন্তু, যদি সেই টাকা বারবার কোথাও বিনিয়োগ করা হয় এবং তার থেকে আয় হয়, তাহলে যে বিনিয়োগ করবে তাকে আয়ের উপর কর দিতে হবে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...