AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio New Plan: পাড়ার দোকানের বিরিয়ানি দামে তিন মাস JioHotstar, সঙ্গে মিলবে ১৫ জিবি নেট! বিরাট প্ল্যান নিয়ে এল Jio

Jio New Plan: নতুন প্ল্য়াটফর্ম তৈরির পরই এবার গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। আর তাতে যেন আরও হইচই পড়েছে টেলিকম পরিষেবার বাজারে।

Jio New Plan: পাড়ার দোকানের বিরিয়ানি দামে তিন মাস JioHotstar, সঙ্গে মিলবে ১৫ জিবি নেট! বিরাট প্ল্যান নিয়ে এল Jio
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Feb 23, 2025 | 1:43 PM
Share

কলকাতা: সম্প্রতি, ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে হাত মিলিয়েছে জিও। বাজারে এখন নতুন নামে গ্রাহকদের কাছে পৌঁছে গিয়েছে জিও হটস্টার। এই মিলিত স্ট্রিমিং প্ল্যাটফর্মে জিও সিনেমা ও ডিজনি প্লাস হটস্টারের সমস্ত কনটেন্টই দেখতে পারবেন গ্রাহকরা। বিশেষ করে যারা ক্রিকেট-ফুটবল দেখতে ভালবাসেন, তাদের জন্য নাকি এই প্ল্যাটফর্মের জুরি মেলা ভার।

নতুন প্ল্য়াটফর্ম তৈরির পরই এবার গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। আর তাতে যেন আরও হইচই পড়েছে টেলিকম পরিষেবার বাজারে। ভারতের বুকে টেলিকম ব্যবস্থাকে যে একটা অন্য রূপ দিচ্ছেন শিল্পপতি মুকেশ অম্বানি, সেই নিয়ে দ্বিমত নেই কারওরই।

জিও হটস্টারের পরই বাজারে মাত্র ১৯৫ টাকার রিচার্জ প্ল্য়ান নিয়ে এল মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও। দাম কম হলেও, এই প্ল্যানে কিন্তু ভরে ভরে গ্রাহকদের জন্য সুবিধা রেখেছেন এই ভারতীয় শিল্পপতি।

কী কী সুবিধা রয়েছে প্ল্যানে?

সংস্থা সূত্রে জানা গিয়েছে, যে সব গ্রাহকরা প্রচণ্ড পরিমাণে ক্রিকেট ও ফুটবলের মতো একাধিক খেলাধূলা দেখতে ভালবাসেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান নাকি একদম ‘পারফেক্ট’। যেখানে মাত্র ১৯৫ টাকা রিচার্জ করলেই বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশন থেকে বাড়তি ১৫ জিবি পর্যন্ত ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহকরা।

তবে এই রিচার্জে প্ল্যানে ভয়েজ কল কিংবা মেসেজের সুবিধা থাকছে না বলেই জানা গিয়েছে সংস্থা তরফে। ১৯৫ টাকায় ৯০ দিনের জন্য ১৫ জিবি ইন্টারনেট পরিষেবা-সহ বিনামূল্যে জিও হটস্টারে খেলা ও অন্যান্য কনটেন্ট দেখার সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

Follow Us