AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC New Plan: মেগা প্ল্যান নিয়ে এসেছে এলআইসি, জেনে নিন বিস্তারিত

LIC Index Plus-এর জন্য, গ্রাহকের বয়স কমপক্ষে ৯০ দিন হতে হবে। তবে বিমার পরিমাণের উপর নির্ভর করে ৬০ বছর বয়স পর্যন্ত এই পলিসি করা যেতে পারে। এই প্ল্যানের বিশেষত্ব হল, এটি পলিসির সম্পূর্ণ মেয়াদের জন্য সঞ্চয়ের সঙ্গে জীবন বিমা কভারেজও দেবে। তবে এই প্ল্যান মোতাবেক, বিনিয়োগকারীদের নিয়মিত প্রিমিয়াম দিতে হবে।

LIC New Plan: মেগা প্ল্যান নিয়ে এসেছে এলআইসি, জেনে নিন বিস্তারিত
এলআইসি।
| Updated on: Mar 17, 2024 | 9:48 AM
Share

নয়া দিল্লি: অর্থবর্ষের শেষে বড় প্ল্যান নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা LIC। এই নতুন প্ল্যানের নাম LIC Index Plus। এই প্ল্যানটি বিপুল মুনাফা অর্জন করবে বলে আশাবাদী সংস্থা। এই প্ল্যানের বিশেষত্ব হল, এটি পলিসির সম্পূর্ণ মেয়াদের জন্য সঞ্চয়ের সঙ্গে জীবন বিমা কভারেজও দেবে। তবে এই প্ল্যান মোতাবেক, বিনিয়োগকারীদের নিয়মিত প্রিমিয়াম দিতে হবে। LIC-এর এই বিশেষ স্কিমের বিষয়েও আরও বিস্তারিত জেনে নিন।

লক ইন পিরিয়ড কত?

LIC Index Plus-এর লক-ইন পিরিয়ড হল ৫ বছর। অর্থাৎ ৫ বছরের আগে এটি তোলা যাবে না। ৫ বছর পর প্রয়োজনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিনিয়োগকারীরা পলিসিটি প্রত্যাহার করতে পারবেন।

নিয়ম কী?

LIC Index Plus-এর জন্য, গ্রাহকের বয়স কমপক্ষে ৯০ দিন হতে হবে। তবে বিমার পরিমাণের উপর নির্ভর করে ৬০ বছর বয়স পর্যন্ত এই পলিসি করা যেতে পারে।

প্রিমিয়াম কত হবে?

LIC Index Plus-এর প্রিমিয়াম নির্ভর করে সেটা কত বছরের জন্য করা হচ্ছে তার উপর। সর্বাধিক ২৫ বছরের এবং সর্বনিম্ন ১০-১৫ বছরের জন্য এটি করা যেতে পারে। আপনি যদি বার্ষিক প্রিমিয়াম দেন, তাহলে আপনাকে ৩০ হাজার টাকা দিতে হবে। যাঁরা ৬ মাসে একবার পেমেন্ট করবেন তাঁদের ১৫,০০০ টাকা দিতে হবে। আর যাঁরা তিনমাস অন্তর পেমেন্ট দেবেন তাঁদের প্রিমিয়াম ৭,৫০০ এবং একটি মাসিক প্রিমিয়াম ২,৫০০ টাকা।

Follow Us
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?