LPG Booking Rules: ভর্তুকি বন্ধ, এবার এলপিজি সিলিন্ডারও বুক হবে না! বাড়ি বসে e-KYC কীভাবে করবেন? সহজে শিখে নিন

LPG Cylinder e-KYC: এলপিজি সিলিন্ডারের সরবরাহ বজায় রাখতে বাধ্যতামূলকভাবে করাতে হবে ই-কেওয়াইসি। নাহলে গ্যাস সিলিন্ডার পরিষেবা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই এই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ই-কেওয়াইসি না করা হয়, তাহলে এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাবে।

LPG Booking Rules: ভর্তুকি বন্ধ, এবার এলপিজি সিলিন্ডারও বুক হবে না! বাড়ি বসে e-KYC কীভাবে করবেন? সহজে শিখে নিন
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Sep 20, 2026 | 12:55 PM

নয়া দিল্লি: এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) সরবরাহ বজায় রাখতে বাধ্যতামূলকভাবে করাতে হবে ই-কেওয়াইসি (e-KYC)। নাহলে গ্যাস সিলিন্ডার পরিষেবা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই এই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। যদি ১ অক্টোবরের আগে ই-কেওয়াইসি না করা হয়, তাহলে এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাবে। ব্লক হয়ে যাবে বুকিং। বাড়িতে বসে ই-কেওয়াইসি কীভাবে করবেন, জেনে নিন-

অনলাইনে e-KYC কীভাবে করবেন?

বাড়িতে বসে এলপিজি সিলিন্ডারের জন্য ই-কেওয়াইসি করাতে প্রথমেই আপনার যে কোম্পানির গ্যাস কানেকশন অর্থাৎ ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাস- সেই কোম্পানির অফিসিয়াল অ্য়াপ ডাউনলোড করতে হবে।

  • ইন্ডেনের গ্রাহকদের জন্য় ইন্ডিয়ান অয়েলের অ্যাপ ডাউনলোড করতে হবে। ভারত গ্য়াসের গ্রাহকদের হ্যালো বিপিসিএল অ্যাপ ডাউনলোড করতে হবে। এইচপি গ্যাসের জন্য এইচপি পে ডাউনলোড করতে হবে।
  • এবার আধার ফেসআরডি (Aadhaar FaceRD) অ্যাপ ডাউনলোড করতে হবে। বায়োমেট্রিক ফেস অথেনটিকেশন করার জন্য এটি লাগবে।
  • এবার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
  • এরপরের ধাপে ১৬ বা ১৭ ডিজিটের এলপিজি কনজিউমার আইডি দিতে হবে।
  • এবার প্রোফাইলে গিয়ে ই-কেওয়াইসি/ রি-কেওয়াইসি সেকশনে যেতে হবে।
  • সেখানে আধার নম্বর দিতে হবে।
  • ওটিপি বা লাইভ ফেস স্ক্যানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।

অফলাইনে কীভাবে ই-কেওয়াইসি করবেন?

  • যদি অনলাইনে কোনওভাবে ই-কেওয়াইসি না করতে পারেন, তাহলে অফলাইনেও এই কাজ করতে হবে।
  • এর জন্য আপনার এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে যেতে হবে। সঙ্গে আধার কার্ড ও রেজিস্টার করা মোবাইল নম্বর রাখতে হবে।
  • গ্যাসের অফিসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অথেনটিকেশনের মাধ্যমে সরাসরি ই-কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন।
Loading...
Unable to load recommendations.
Follow Us