AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG e-KYC: বড় খবর, e-KYC না করালে বুকিংও করতে পারবেন না LPG সিলিন্ডার

LPG e-KYC Updates: ইন্ডেন, এইচপি গ্য়াস, ভারত গ্য়াস সহ দেশের সমস্ত তেল বিপণন সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। সেখানে সমস্ত গ্রাহকদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও গ্রাহক ই-কেওয়াইসি না করেন, তাহলে তাদের গ্যাস বুকিং বন্ধ করে দেওয়া হবে।

LPG e-KYC: বড় খবর, e-KYC না করালে বুকিংও করতে পারবেন না LPG সিলিন্ডার
ই-কেওয়াইসি না করালে গ্যাস বুকিং-ও বন্ধ।Image Credit: PTI
| Updated on: Sep 19, 2026 | 1:37 PM
Share

নয়া দিল্লি: এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর। এবার ই-কেওয়াইসি না করালে আর বুক করা যাবে না এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)। রান্নার গ্যাসে আধার লিঙ্ক না থাকলে, গ্রাহকদের গ্যাস বুকিং অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে। ফলে এখনও যারা এলপিজি সিলিন্ডারে ই-কেওয়াইসি লিঙ্ক করাননি, তারা কিন্তু মহা ফাঁপরে পড়বেন। ভর্তুকি আগেই বন্ধ হয়েছিল। এবার গ্যাস বুকিংও বন্ধ হয়ে গেল।

কী নির্দেশ দেওয়া হয়েছে?

জানা গিয়েছে, ইন্ডেন, এইচপি গ্য়াস, ভারত গ্য়াস সহ দেশের সমস্ত তেল বিপণন সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। সেখানে সমস্ত গ্রাহকদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও গ্রাহক ই-কেওয়াইসি না করেন, তাহলে তাদের গ্যাস বুকিং বন্ধ করে দেওয়া হবে। বায়োমেট্রিক অথেনটিকেশন ছাড়া রিফিল বুকিং ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  ইতিমধ্যেই যারা ই-কেওয়াইসি করাননি, অনেকেরই সাবসিডি বা ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক আধার অথেনটিকেশন হয়ে গেলে, আবার আগের মতোই গ্যাস বুকিং চালু হয়ে যাবে। ভর্তুকিও চালু হয়ে যাবে।

ই-কেওয়াইসি না করালে কী হবে? 

এখনও অবধি যারা ই-কেওয়াইসি করাননি, তাদের বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হবে। বর্তমানে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। ই-কেওয়াইসি না করালে, তা চড়া দামে, প্রায় দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে। বুকিংয়ের সময়ই গ্রাহকদের কাছ থেকে এই অ্যাপ্রুভাল চাওয়া হবে। গ্রাহকরা বেশি দামে সিলিন্ডার কিনতে সম্মতি দিলে, তবেই তাদের বাড়িতে গ্যাস ডেলিভার করা হবে।

এর মধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রকের নয়া নির্দেশে বলা হয়েছে যে এবার বায়োমেট্রিক আপডেট না করালে, গ্যাস বুকিং করা যাবে না। অর্থাৎ কোনওভাবেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে না। সহজ কথায় বলতে গেলে, সকলকেই বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি করাতেই হবে।

কী বলছেন ডিস্ট্রিবিউটররা?   

কলকাতায় এখনও প্রায় ২০ শতাংশ এলপিজি গ্রাহক ই-কেওয়াইসি করেননি বলেই জানা গিয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, “যারা এখনও ই-কেওয়াইসি করেননি, তাদের অবিলম্বে করাতে হবে। আগে বলা হয়েছিল যে যারা ভর্তুকি নেন, তাদের ই-কেওয়াইসি করাতে হবে। এবার সকলকেই ই-কেওয়াইসি করাতে বলা হচ্ছে। ৩০ সেপ্টেম্বর অবধি ফেলে না রেখে আগেই ই-কেওয়াইসি করে নেওয়া উচিত। নাহলে বেশি টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হবে বা সিলিন্ডার পাওয়াই যাবে না।”

Follow Us