AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Recharge Plan: মোবাইল রিচার্জ করতে গেলে পুড়বে পকেট, কত দাম বাড়াতে পারে জিও থেকে ভোডাফোন?

Mobile Recharge Plan Tariff Hike: জানা গিয়েছে, 5G পরিষেবায় বিপুল বিনিয়োগ, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহক পিছু আয় বাড়ানোর লক্ষ্যেই টেলিকম সংস্থাগুলি ফের শুল্ক বৃদ্ধি করতে পারে। বর্তমানে টেলিকম বাজারে কার্যত তিনটি বড় বেসরকারি সংস্থা রয়েছে। বাজারে প্রতিযোগিতা কমে যাওয়ায় সংস্থাগুলির পক্ষে ট্যারিফ বাড়ানোর পরিবেশ আরও অনুকূল হয়েছে বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Mobile Recharge Plan: মোবাইল রিচার্জ করতে গেলে পুড়বে পকেট, কত দাম বাড়াতে পারে জিও থেকে ভোডাফোন?
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Jul 07, 2026 | 2:06 PM
Share

নয়া দিল্লি: ফের বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ (Mobile Recharge Tariff)। আগামী তিন-চার মাসের মধ্যেই দেশের বড় টেলিকম সংস্থাগুলি (Telecom Company) রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। তালিকায় রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio) থেকে এয়ারটেল (Airtel),ভোডাফোন (Vodafone)। রিচার্জ প্ল্যানে (Recharge Plan) ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতে পারে বলে খবর। সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চ-এর একটি রিপোর্টে সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে।

কেন বাড়তে পারে রিচার্জের দাম?

জানা গিয়েছে, 5G পরিষেবায় বিপুল বিনিয়োগ, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহক পিছু আয় বাড়ানোর লক্ষ্যেই টেলিকম সংস্থাগুলি ফের শুল্ক বৃদ্ধি করতে পারে। বর্তমানে টেলিকম বাজারে কার্যত তিনটি বড় বেসরকারি সংস্থা রয়েছে। বাজারে প্রতিযোগিতা কমে যাওয়ায় সংস্থাগুলির পক্ষে ট্যারিফ বাড়ানোর পরিবেশ আরও অনুকূল হয়েছে বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সেন্ট্রামের রিপোর্টে বলা হয়েছে, ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) তিনটি বেসরকারি টেলিকম সংস্থার ARPU ১ থেকে ১.৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন, 2G থেকে 4G ও 5G-তে গ্রাহকদের স্থানান্তর। পোস্টপেইড গ্রাহকের সংখ্যা বৃদ্ধি।

জিও ও এয়ারটেলের গ্রাহক বাড়বে

সেন্ট্রামের রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও এই ত্রৈমাসিকে প্রায় ৭০ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করতে পারে। অন্যদিকে এয়ারটেল-এর গ্রাহক বাড়তে পারে ৫০ লক্ষ। ভোডাফোন আইডিয়া (Vi)-র ক্ষেত্রে নতুন গ্রাহক বৃদ্ধির সংখ্যা হতে পারে মাত্র ২ লক্ষ।

5G পরিষেবায় জোর

জিও ও এয়ারটেল ইতিমধ্যেই দেশের ৯০ শতাংশেরও বেশি জেলায় 5G পরিষেবা চালু করেছে। এখন তাদের লক্ষ্য আরও বেশি 5G ব্যবহারকারী যুক্ত করা এবং FWA ও ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা সম্প্রসারণ।অন্যদিকে, ভোডাফোন আইডিয়াও তাদের 5G পরিষেবা প্রায় ১০০টি শহরে চালু করেছে এবং ধীরে ধীরে পরিষেবা বাড়াচ্ছে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?