AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richest And Poorest CM In India: দেশের অন্যতম দরিদ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু, কত সম্পত্তি রয়েছে তাঁর?

Suvendu Adhikari's Assets: তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। এরপর রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৬৬৬ টাকা।

Richest And Poorest CM In India: দেশের অন্যতম দরিদ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু, কত সম্পত্তি রয়েছে তাঁর?
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 27, 2026 | 9:47 PM
Share

কলকাতা: দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন? কেই বা গরিব মুখ্যমন্ত্রী? নির্বাচন পর্যবেক্ষক সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (ADR) মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসাব-নিকেশ তুলে ধরেছে। সেই তালিকা থেকেই দেখা যাচ্ছে দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন তিনজন। তাঁর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে, ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় আবারও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

দেশের গরিব মুখ্যমন্ত্রী কে কে?

এডিআরের তথ্য অনুযায়ী, দরিদ্র মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছেন তিনজন। প্রথম হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা। দ্বিতীয়তে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। এরপর রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৬৬৬ টাকা।

ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় কে কে রয়েছেন?

প্রথমে নাম রয়েছে কর্ণাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার। তাঁর মোট সম্পত্তির ১৪,১৩,৮০,০২,৪০৪। এরপর অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তি ৯৩১ কোটি। তালিকায় রয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি, জোশেফ বিজয়ের নাম। মোট সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি। এরপর বিজেপির অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর নাম। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?