AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum Encounter: রাজ্যে পঞ্চম বার! ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে খতম রতন শেখ

শান্তিনিকেতন থানার লায়েক বাজারে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি। তারপর থেকে অধরা অভিযুক্ত রতন শেখ। শনিবার রাতে বর্ধমান মেডিক্য়াল কলেজে আহত বিশ্বজিৎ দাসকে দেখতে যান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে নিহত রতন শেখ।

Birbhum Encounter: রাজ্যে পঞ্চম বার! ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে খতম রতন শেখ
নিহত রতন শেখImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 15, 2026 | 6:34 PM
Share

বীরভূম: রাজ্যে পঞ্চম এনকাউন্টার। এনকাউন্টারে খতম রতন শেখ। শান্তিনিকেতন থানার লায়েক বাজারে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি। তারপর থেকে অধরা অভিযুক্ত রতন শেখ। শনিবার রাতে বর্ধমান মেডিক্য়াল কলেজে আহত বিশ্বজিৎ দাসকে দেখতে যান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে নিহত রতন শেখ।

শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারে কর্তব্যরত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত রতন শেখ। তার খোঁজে জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল পুলিশ।

এদিকে, শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আহত পুলিশকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন।  রতনের ঠিকুজি কুষ্ঠি একেবারে ধরে-ধরে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “অভিযুক্তের বিরুদ্ধে ৩৬ কেস ছিল। বীরভূম পুলিশ ২০২৬ সালে আমরা ক্ষমতায় আসার পর গ্রেফতার করেছিল। এরা তৃণমূল সমর্থিত গুণ্ডা। ভোট লুট পার্টি। তবে আমি দেখব পুজোর সময় কীভাবে জামিন পেল, এর পিছনে কী গন্ধ আছে আমরা দেখব।” এর পিছনে পিপির ভূমিকাও খতিয়ে দেখা হবে।

মুখ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যেই, অর্থাৎ গুলি চালানোর ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় পুলিশের জালে ধরা পড়ে রতন শেখ। জানা গিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে সে ফের গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা জবাবে পুলিশের এনকাউন্টারে খতম হয় ওই দুষ্কৃতী। এই নিয়ে রাজ্যে পঞ্চম এনকাউন্টারের ঘটনা। বারুইপুর কাণ্ড থেকে যে অধ্যায়ের সূচনা হয়েছে বাংলা, তাতে সাম্প্রতিকতম সংযোজন। গোটা এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Follow Us