AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reliance: পেপসি-কোকা কোলা পড়বে চাপে, ডিজনির পর আরও এক বড় চুক্তি রিলায়েন্সের

Reliance-Elephant House Deal: রিলায়েন্স রিটেইলের সহযোগী সংস্থা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস হাত মেলাতে চলেছে শ্রীলঙ্কার এলিফ্যান্ট হাউস নামক একটি সংস্থার সঙ্গে। কোল্ড ড্রিঙ্কস তৈরি করে এই সংস্থা। তারাই রিলায়েন্সের হাত ধরে ভারতীয় বাজারে প্রবেশ করতে চলেছে। ভারতেই নতুন লেবেলে কোল্ড ড্রিঙ্কস তৈরি ও বিক্রি করা হবে। 

Reliance: পেপসি-কোকা কোলা পড়বে চাপে, ডিজনির পর আরও এক বড় চুক্তি রিলায়েন্সের
এলিফ্যান্ট হাউসের সঙ্গে চুক্তি রিলায়েন্সের।Image Credit: TV9 বাংলা
| Updated on: Mar 01, 2024 | 6:00 AM
Share

নয়া দিল্লি: অম্বানী পরিবারে বইছে খুশির হাওয়া। একদিকে ছোট ছেলের বিয়ে, অন্যদিকে ডিজনির সঙ্গে স্বাক্ষর হয়েছে ৭০,৩৫২ কোটি টাকার চুক্তি। ডিজনির সঙ্গে চুক্তি স্বাক্ষর হলে বাকি সংস্থাগুলি যে চাপে পড়বে, তা বলার জো রাখে না। তবে তার আগেই অম্বানীর পরিবারে লক্ষ্মীলাভ হতে চলেছে। পড়শি দেশের এক সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে রিলায়েন্স। এই চুক্তি যদি চূড়ান্ত হয়ে যায়, তবে পেপসি, থামবস আপের মতো কোল্ড ড্রিঙ্কস চরম প্রতিযোগিতার মুখে পড়বে।

জানা গিয়েছে, রিলায়েন্স রিটেইলের সহযোগী সংস্থা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস হাত মেলাতে চলেছে শ্রীলঙ্কার এলিফ্যান্ট হাউস নামক একটি সংস্থার সঙ্গে। কোল্ড ড্রিঙ্কস তৈরি করে এই সংস্থা। তারাই রিলায়েন্সের হাত ধরে ভারতীয় বাজারে প্রবেশ করতে চলেছে। ভারতেই নতুন লেবেলে কোল্ড ড্রিঙ্কস তৈরি ও বিক্রি করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে আরসিপিসি পিওর ড্রিঙ্ক গ্রুপের সঙ্গে ২২ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে রিলায়েন্স। বাজারে নতুন করে আনা হয় ক্যাম্পা কোলা। এবার শ্রীলঙ্কার সবথেকে বড় পানীয় প্রস্তুতকারক সংস্থার সঙ্গেও চুক্তি স্বাক্ষর করছে রিলায়েন্স।

শ্রীলঙ্কায় এলিফ্যান্ট হাউসের অধীনে নেক্টো, ক্রিম সোডা, ইজিবি জিঞ্জার বিয়ার, লেমোনেডের মতো বিভিন্ন পানীয় তৈরি করা হয়। রিলায়েন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলে, পেপসিকো ও কোলা কোলার মতো ব্রান্ড কড়া টক্করের মুখে পড়বে।

Follow Us