Mutual Funds on Tata’s Company: রতন টাটার মৃত্যুর পর এ কী অবস্থা, টাটার এই সংস্থা থেকে অংশীদারি কমাচ্ছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড!

Tata Share Price: শেয়ার বাজার নিয়ে রিসার্চ করা সংস্থা স্টকএজের তথ্য অনুযায়ী ডিসেম্বরের ত্রৈমাসিকে টাটার একটি মাল্টিন্যাশনাল সংস্থা থেকে প্রায় ৩ শতাংশ অংশীদারিত্ব কমিয়ে ফেলেছে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো।

Mutual Funds on Tatas Company: রতন টাটার মৃত্যুর পর এ কী অবস্থা, টাটার এই সংস্থা থেকে অংশীদারি কমাচ্ছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড!

Feb 06, 2025 | 1:56 PM

২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অনেক মিউচুয়াল ফান্ড তাদের পোর্টফোলিওতে বেশ কিছু বদল এনেছে। অনেক মিউচুয়াল ফান্ড সংস্থা (AMC) নিফটি ৫০০-এর মধ্যে থাকা একাধিক মিড ক্যাপ স্টকে তাদের অংশীদারিত্ব কমিয়ে ফেলেছে। শেয়ার বাজার নিয়ে রিসার্চ করা সংস্থা স্টকএজের তথ্য অনুযায়ী ডিসেম্বরের ত্রৈমাসিকে টাটার একটি মাল্টিন্যাশনাল সংস্থা থেকে প্রায় ৩ শতাংশ অংশীদারিত্ব কমিয়ে ফেলেছে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো।

২০২৪ সালের ৯ অক্টোবর মৃত্যু হয় টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটাস রতন টাটার। আর ডিসেম্বরের ত্রৈমাসিক ফলাফলে দেখা গিয়েছে টাটার ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সেস সংস্থা ভোল্টাসে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো তাদের অংশীদারিত্ব প্রায় ৩ শতাংশ কমিয়ে ২১.৪ শতাংশের নিয়ে এসেছে। এই অংশীদারিত্ব ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ছিল ২৪.৩৬ শতাংশ।

ম্যাক্স লাইফ ইন্সিওরেন্স কোম্পানি লিমিটেডের প্যারেন্ট কোম্পানি ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের উপরও একই রকম কোপ পড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংস্থায় যেখানে মিউচুয়াল ফান্ডগুলোর অংশীদারিত্ব ছিল প্রায় ৩৬.৫ শতাংশ। সেই অংশীদারি তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে ১.৫ শতাংশ কমে গিয়ে দাঁড়ায় ৩৪.৯৫ শতাংশে।

একই অবস্থা হয়েছে এল অ্যান্ড টি ফাইন্যান্সেরও। দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে এই সংস্থায় মিউচুয়াল ফান্ডগুলোর অংশীদারিত্ব কমেছে প্রায় ১.১ শতাংশ। অংশীদারিত্বে ১ শতাংশের পতন দেখা গিয়েছে নালকো, মুথুট ফাইন্যান্স এবং কনকরের শেয়ারেও। যদিও ভারতীয় রেলের একটি মনোপলি সংস্থা এই কনকর। আর এই কারণেই বাজার বিশেষজ্ঞরা আশা করছেন, এই ত্রৈমাসিকে কিছুটা হলেও উত্থান দেখা যেতে পারে তাদের শেয়ারের দামে।

এ ছাড়াও আরও কিছু সংস্থায় তাদের অংশীদারিত্ব কমিয়েছে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো। আর এর মধ্যে এমফ্যাসিস, ওবেরয় রিয়েলিটি, কেয়নেস টেকনোলজি, অ্যালকেম ল্যাবেরোটরিস উল্লেখযোগ্য।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us