AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri to Delhi Bullet Train: দিল্লি আর দূরে নয়! মাত্র ৬ ঘণ্টায় পৌঁছে যাবেন শিলিগুড়ি থেকে, নতুন বুলেট ট্রেনের রুট জানেন?

Bullet train project India: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শিলিগুড়ি থেকে দিল্লি যাবে বুলেট ট্রেন। মাঝপথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্টপেজ থাকবে। তার মধ্যে অন্যতম হল উত্তর প্রদেশের লখনউ এবং বারাণসী। বিহারের পটনাতেও থামবে এই বুলেট ট্রেন। 

Siliguri to Delhi Bullet Train: দিল্লি আর দূরে নয়! মাত্র ৬ ঘণ্টায় পৌঁছে যাবেন শিলিগুড়ি থেকে, নতুন বুলেট ট্রেনের রুট জানেন?
কবে চালু হবে বুলেট ট্রেন?Image Credit: TV9 বাংলা
| Updated on: Jun 09, 2026 | 8:23 PM
Share

নয়া দিল্লি: দেশে চালু হচ্ছে বুলেট ট্রেন। ইতিমধ্যেই দুটি রুট চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথমে মুম্বই-আহমেদাবাদ রুটে চালু হবে বুলেট ট্রেন। দেশের দ্বিতীয় বুলেট ট্রেন চলবে দিল্লি থেকে শিলিগুড়ি রুটে। দিল্লি থেকে যাত্রা শুরু করে বুলেট ট্রেনটি উত্তর প্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে শিলিগুড়ি পর্যন্ত যাবে। কত কম সময়ে যাত্রা সম্পন্ন হবে জানেন?

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শিলিগুড়ি থেকে দিল্লি যাবে বুলেট ট্রেন। সাধারণত ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই ট্রেন। তবে রেল মন্ত্রকের লক্ষ্য হল, ভারতে যে বুলেট ট্রেন ছুটবে, তার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার হবে। মাঝপথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্টপেজ থাকবে। তার মধ্যে অন্যতম হল উত্তর প্রদেশের লখনউ এবং বারাণসী। বিহারের পটনাতেও থামবে এই বুলেট ট্রেন।

দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবেন কতক্ষণে?

রেলমন্ত্রীই জানিয়েছেন যে বুলেট ট্রেন দিল্লি থেকে বারাণসী যাবে মাত্র দুই ঘণ্টায়। বর্তমানে এই পথ অতিক্রম করতে কমপক্ষে ৮-১০ ঘণ্টা সময় লাগে। অন্যদিকে, দিল্লি থেকে শিলিগুড়ি যেতে সময় লাগবে মাত্র ছয় ঘণ্টা, যেখানে এই দূরত্ব অতিক্রম করতে বর্তমানে ২০ ঘণ্টারও বেশি সময় লাগে। তিনি আরও বলেছেন যে এই ট্রেনটি শুধু বাংলার মানুষের জন্যই নয়, বিহার ও উত্তর প্রদেশের যাত্রীদের জন্যও অত্যন্ত উপকারী হবে। পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে এই অঞ্চলগুলিতে ব্যবসাও দ্রুত বৃদ্ধি পাবে।

প্রথম বুলেট ট্রেনটি আগামী বছর চলবে-

বর্তমানে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে, যেটি মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত ছুটবে। এই রুটের কাজ আগামী বছরের শুরুতেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি শেষ হলেই অন্যান্য রুটের কাজ শুরু হবে। কলকাতা সফরেই রেলমন্ত্রী জানিয়েছেন যে  পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে রেল।

এই রুটের বিশেষত্ব-

লখনউ এবং বারাণসী -উত্তর প্রদেশের প্রধান অর্থনৈতিক ও ধর্মীয় কেন্দ্র। একইভাবে, পটনাও বিহারের একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র। দিল্লি-শিলিগুড়ি বুলেট ট্রেন রুটে এই শহরগুলির অন্তর্ভুক্তি কেবল পর্যটন শিল্পকেই বৃদ্ধি করবে না, বরং ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন পথও খুলে দেবে। এই প্রকল্পটি চালু হলে দিল্লি থেকে লখনউ এবং বারাণসীতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই যাতায়াত করা সম্ভব হবে।

Follow Us