AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gig Workers Strike: ৫ ঘণ্টা পাবেন না ক্যাব, বন্ধ ফুড ডেলিভারিও! বড় সিদ্ধান্ত গিগ ওয়ার্কারদের

delivery partners protest: গিগ ওয়ার্কারদের দাবি, ক্রমাগত মূল্যবৃদ্ধি ও জ্বালানির খরচ বৃদ্ধির কারণে যে সামান্য আয় হচ্ছে, তাতে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়ন (GIPSWU) জানিয়েছে, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি দেশের প্রায় ১ কোটি ২০ লক্ষ গিগ কর্মীর ওপর সরাসরি প্রভাব ফেলবে।

Gig Workers Strike: ৫ ঘণ্টা পাবেন না ক্যাব, বন্ধ ফুড ডেলিভারিও! বড় সিদ্ধান্ত গিগ ওয়ার্কারদের
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: May 16, 2026 | 11:50 AM
Share

নয়া দিল্লি: আজ, ১৬ মে, দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন গিগ ওয়ার্কাররা (Gig Workers)। পেট্রোল-ডিজেলের লিটার প্রতি তিন টাকা মূল্য বৃদ্ধির প্রতিবাদেই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। ওলা, উবার, সুইগি, জোম্যাটো এবং অন্যান্য অ্যাপ-ভিত্তিক কোম্পানির সঙ্গে যুক্ত চালক ও ডেলিভারি পার্টনাররা আজ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছেন।

কী দাবি?

গিগ ওয়ার্কারদের দাবি, ক্রমাগত মূল্যবৃদ্ধি ও জ্বালানির খরচ বৃদ্ধির কারণে যে সামান্য আয় হচ্ছে, তাতে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়ন (GIPSWU) জানিয়েছে, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি দেশের প্রায় ১ কোটি ২০ লক্ষ গিগ কর্মীর ওপর সরাসরি প্রভাব ফেলবে। ডেলিভারি বয় এবং ক্যাব চালকরা প্রতিদিন দীর্ঘ পথ ভ্রমণ করেন, তাদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। ইউনিয়নের দাবি, জ্বালানির দাম বাড়া সত্ত্বেও কোম্পানিগুলি তাদের পারিশ্রমিক বাড়াচ্ছে না।

পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে সংস্থাটি। সরকার ও কোম্পানিগুলির কাছে প্রতি কিলোমিটারে ন্যূনতম ২০ টাকা সার্ভিস চার্জ বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, দ্রুত কোনো প্রতিকার না পেলে, অনেকেই চাকরি ছাড়তে বাধ্য হবেন।

ইউনিয়নের প্রতিনিধি নির্মল গোরানা বলেছেন যে, মহিলা কর্মী, ডেলিভারি এজেন্ট এবং চালকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যানজট ও প্রচণ্ড গরমের মধ্যে দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা কাজ করছেন তারা।

Follow Us