AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Labour Code 2026: ছুটি না দিলে, অফিসকে কর্মীদের দিতে হবে টাকা! সরকারের এই নতুন নিয়ম জানেন?

Employees Leave Rules: নয়া নিয়মে আরও বলা হয়েছে যে কোনও কর্মীর চাকরি ছাড়ার ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিনের মধ্য়ে সম্পূর্ণ সেটেলমেন্ট করতে হবে। আগে ২৪০ দিন চাকরির পরই আর্নড লিভের জন্য এলিজেবল বা যোগ্য বলে গণ্য করা হত। এখন ১৮০ দিন চাকরি করলেই কোনও কর্মীকে 'আর্নড লিভ' (Earned Leave) পাওয়ার যোগ্য বলে গণ্য করা হবে।

New Labour Code 2026: ছুটি না দিলে, অফিসকে কর্মীদের দিতে হবে টাকা! সরকারের এই নতুন নিয়ম জানেন?
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Apr 10, 2026 | 11:14 AM
Share

নয়া দিল্লি: চাকরিতে যোগ দিয়ে অনেকেই প্রথম প্রশ্ন করেন যে বছরে ছুটি কতগুলি? তবে বর্তমান সময়ে বিভিন্ন অফিসেই কাজের এত চাপ যে অনেকে বছরে প্রাপ্য ছুটি নিতেই পারেন না। বছর শেষে এই ছুটি গুলি নষ্ট হয়ে যায়। তবে এবার থেকে আর আপনার ছুটি জলে যাবে না। কেন্দ্রীয় সরকার নতুন শ্রম কোডের অধীনে ‘লিভ এনক্যাশমেন্ট’ (Leave Encashment)-এ একাধিক পরিবর্তন এসেছে।

শ্রম আইনের (Labour Code) নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে যে কর্মীরা প্রতি বছর তাদের পড়ে থাকা ছুটি অর্থাৎ প্রাপ্য ছুটির মধ্যে যে ছুটি ব্যবহার করেননি, তা এনক্যাশ করার সুযোগ পাবেন। আগে পুরনো নিয়মে অনেক অফিসেই একমাত্র চাকরি ছাড়ার সময় বা অবসর গ্রহণ করলেই লিভ এনক্যাশমেন্টের সুযোগ পাওয়া যেত। এই নিয়মই তুলে নেওয়া হয়েছে। এবার থেকে কর্মীরা বছর শেষে লিভ এনক্যাশমেন্টের সুযোগ পাবেন।

নতুন নিয়মে কী বলা হয়েছে?

প্রতি অর্থবর্ষের শেষেই কর্মীরা এবার থেকে তাদের পড়ে থাকা ছুটি এনক্যাশ করতে পারবেন। অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড ২০২০-র নিয়ম অনুযায়ী, সর্বাধিক ৩০ দিনের ‘আর্নড লিভ’ (Earned Leave) পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হয়। অর্থাৎ আপনার যদি বছর শেষে ৪৫ দিন ছুটি বাকি থাকে, তাহলে ৩০ দিনের ছুটি ক্য়ারি ফরওয়ার্ড হবে। বাকি ১৫ দিনের ছুটি বিক্রি করতে পারবেন।  

নতুন নিয়মে আরও কিছু বিধান দেওয়া হয়েছে, যেমন ধরুন আপনি ছুটির জন্য আবেদন করেছেন, কিন্তু আপনার সুপারভাইজর বা বস সেই ছুটি খারিজ করে দিয়েছেন। সেক্ষেত্রে ওই ছুটির দিনগুলি ৩০ দিনের লিমিটের মধ্যে হিসাব করা হবে না।

নয়া নিয়মে আরও বলা হয়েছে যে কোনও কর্মীর চাকরি ছাড়ার ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিনের মধ্য়ে সম্পূর্ণ সেটেলমেন্ট করতে হবে। আগে ২৪০ দিন চাকরির পরই আর্নড লিভের জন্য এলিজেবল বা যোগ্য বলে গণ্য করা হত। এখন ১৮০ দিন চাকরি করলেই কোনও কর্মীকে আর্নড লিভ পাওয়ার যোগ্য বলে গণ্য করা হবে এবং তিনি সেই ছুটি এনক্যাশ অর্থাৎ বিক্রিও করতে পারবেন।

Follow Us