Loan Rules: লাগবে না প্রি-পেমেন্ট চার্জ, ক্রেডিট স্কোর নিয়েও আসছে বিরাট বদল, জেনে রাখুন কী কী সুবিধা হবে

Loan Interest Rate: কোনও ব্যক্তি যদি তাঁর নেওয়া ঋণ নির্দিষ্ট সময়ের আগে পরিশোধ করে দেন, তাহলে ফ্লোটিং রেটের ঋণে ফোরক্লোজার বা প্রিপেমেন্টের জন্য কোনও পেনাল্টি দিতে হবে না। হোম লোন, কার লোন, এডুকেশন লোন, পার্সোনাল লোনের উপরে প্রি-পেমেন্ট করলে কোনও পেনাল্টি লাগবে না।

Loan Rules: লাগবে না প্রি-পেমেন্ট চার্জ, ক্রেডিট স্কোর নিয়েও আসছে বিরাট বদল, জেনে রাখুন কী কী সুবিধা হবে
প্রতীকী চিত্র।Image Credit source: Freepik

|

Mar 30, 2026 | 12:04 PM

নয়া দিল্লি: ব্যাঙ্কিং সিস্টেমে আসছে বিরাট বদল। আগামী ১ এপ্রিল থেকে একাধিক নিয়মে বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই নিয়মের পরিবর্তনে ঋণ গ্রহীতা থেকে শুরু করে সাধারণ ব্যাঙ্ক হোল্ডারদের উপরে প্রভাব পড়বে। কী কী নিয়মে পরিবর্তন হচ্ছে, দেখে নিন একনজরে-

১. নমিনি সংখ্যা-

এবার থেকে গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চারজন পর্যন্ত নমিনি যোগ করা যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক লকারের ক্ষেত্রেও চারজন নমিনি যোগ করা যাবে।

২. ক্রেডিট স্কোর-

এবার থেকে ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর মাসে মাসে নয়, প্রতি ৭ দিন অন্তর আপডেট হবে। প্রতি মাসের ৭ তারিখ, ১৪ তারিখ, ২১ তারিখ ও ২৮ তারিখে সিবিল স্কোর আপডেট হবে। সিবিল স্কোর দ্রুত আপডেট হওয়ায় লোন পরিশোধ করলে, তার প্রভাব সিবিল স্কোরে দেখা যাবে। সহজ কথায় বলতে গেলে, অল্প সময়েই ক্রেডিট স্কোরে উন্নতি বা অবনতি হবে।

৩. ঋণ প্রি-পেমেন্টের চার্জ মকুব-

এখন থেকে কোনও ব্যক্তি যদি তাঁর নেওয়া ঋণ নির্দিষ্ট সময়ের আগে পরিশোধ করে দেন, তাহলে ফ্লোটিং রেটের ঋণে ফোরক্লোজার বা প্রিপেমেন্টের জন্য কোনও পেনাল্টি দিতে হবে না। হোম লোন, কার লোন, এডুকেশন লোন, পার্সোনাল লোনের উপরে প্রি-পেমেন্ট করলে কোনও পেনাল্টি লাগবে না।

৪. গোল্ড মেটাল লোন-

গোল্ড মেটাল লোন পরিশোধের সময়ও বাড়ানো হয়েছে। আগে ১৮০ দিন সময়সীমা ছিল। এখন তা বাড়িয়ে ২৭০ দিন করা হয়েছে।

৫. কম ইন্টারেস্ট রেট-

ক্রেডিট স্কোর দ্রুত আপডেট হওয়ায় কম সুদের হারে ঋণ পাওয়া আরও সহজ হবে। ঋণের মেয়াদও কম হবে।

Follow Us