AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Portable AC: দেওয়াল ফুটো করার দরকার নেই! ৫ মিনিটেই ঘরকে ‘দার্জিলিং’ বানাবে এই AC

Portable AC: বর্তমানে অধিকাংশ বাড়িতেই স্প্লিট এসি লাগানো রয়েছে। অনেক বাড়িতে পুরনো দিনের উইন্ডো এসি লাগানো। তবে যাদের বাড়িতে জায়গার অভাব বা বাইরে এসির ইউনিট লাগানোর সমস্যা রয়েছে, তাদের জন্য রইল এক ধরনের নতুন এসির হদিস।

Portable AC: দেওয়াল ফুটো করার দরকার নেই! ৫ মিনিটেই ঘরকে 'দার্জিলিং' বানাবে এই AC
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Mar 10, 2025 | 9:02 AM
Share

কলকাতা: মার্চেই চড়ছে পারদ। এখনই যা গরম, তাতে মে-জুন মাসে কী অবস্থা হবে, তা ভেবেই শিউরে উঠছেন অনেকে। হাঁসফাঁস করা গরমে স্বস্তি শুধু বাড়িতেই। এখন যা গরম পড়ে, তাতে ফ্যানের হাওয়াতেও স্বস্তি মেলে না। দরকার পড়ে এসির। তবে সকলের তো আর এসি কেনার ক্ষমতা নেই। আবার অনেকের বাড়িতে এসি লাগানোর জন্য জায়গার সমস্যা রয়েছে। এই গরমে রইল এমন এক এসির হদিস, যেখানে দেওয়াল ভাঙা বা ফুটো করার ঝামেলাই থাকবে না।

বর্তমানে অধিকাংশ বাড়িতেই স্প্লিট এসি লাগানো রয়েছে। অনেক বাড়িতে পুরনো দিনের উইন্ডো এসি লাগানো। তবে যাদের বাড়িতে জায়গার অভাব বা বাইরে এসির ইউনিট লাগানোর সমস্যা রয়েছে, তাদের জন্য রইল এক ধরনের নতুন এসির হদিস। এটা হল পোর্টেবল এসি। এই এসি দেওয়ালে লাগানোর দরকার নেই। কুলারের মতোই ঘরের কোণে রাখা যায় পোর্টেবল এসি। এর নীচে লাগানো থাকে চাকা। তাই প্রয়োজন অনুযায়ী বেডরুম, ডাইনিং হল বা কিচেনেও এই এসি নিয়ে যেতে পারবেন।

স্প্লিট বা উইন্ডো এসির মতো এই পোর্টেবল এসি থেকেও জল বেরয়। তাই এর সঙ্গে একটি পাইপও দেওয়া থাকে, যা থেকে জল বাইরে ফেলা যায়। এই এসি একবারে ৯০ বর্গফুট অবধি এলাকা ঠান্ডা করতে পারে।

এই ধরনের পোর্টেবল এসির দাম সাধারণত ৩০ হাজার টাকা থেকে শুরু। বর্তমানে বিভিন্ন ই-কমার্স সাইটে সেলে আরও কম দামে পাওয়া যাচ্ছে পোর্টেবল এসি।

Follow Us