AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Special Trading Session: দালাল স্ট্রিটে ছুটি বাতিল, শনিবারও খোলা থাকছে বাজার! প্রাইমারি সিস্টেম ফেল করলে…

Special Trading Session: সাধারণত শনিবার বন্ধ থাকে শেয়ার বাজার। কিন্তু, ১৮ মে শনিবার হওয়া সত্ত্বেও এক বিশেষ ট্রেডিং সেশন রেখেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। বাজারে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটলে তা মোকাবিলা করার জন্য কতটা প্রস্তুত এক্সচেঞ্জ, তার মূল্যায়ন করাই এই বিশেষ সেশনের লক্ষ্য। জেনে নিন শনিবারের বিশেষ অধিবেশনের সূচি।

Special Trading Session: দালাল স্ট্রিটে ছুটি বাতিল, শনিবারও খোলা থাকছে বাজার! প্রাইমারি সিস্টেম ফেল করলে...
শনিবারও খোলা থাকছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ Image Credit: ANI
| Updated on: May 17, 2024 | 4:48 PM
Share

মুম্বই: সাধারণত শনিবার বন্ধ থাকে শেয়ার বাজার। কিন্তু, ১৮ মে শনিবার হওয়া সত্ত্বেও এক বিশেষ ট্রেডিং সেশন রেখেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। ইক্যুইটি এবং ইক্যুইটি ডেরিভেটিভস সেগমেন্টগুলিকে এই ট্রেডিং সেশনের অন্তর্ভুক্ত। বাজারে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটলে তা মোকাবিলা করার জন্য কতটা প্রস্তুত এক্সচেঞ্জ, তার মূল্যায়ন করাই এই বিশেষ সেশনের লক্ষ্য। প্রসঙ্গত উল্লেখ্য, এই সেশনে, দুই এক্সচেঞ্জই তাদের প্রাথমিক ট্রেডিং ওয়েবসাইট থেকে সরে ডিজাস্টার রিকভারি ওয়েবসাইটে ইন্ট্রাডে ট্রেড পরিচালনা করবে। এক বিবৃতিতে এনএসই জানিয়েছে, “সদস্যদের জানানো হচ্ছে, এক্সচেঞ্জ ইক্যুইটি এবং ইক্যুইটি ডেরিভেটিভস সেগমেন্টে ১৮ মে, ২০২৪, শনিবার প্রাইমারি সাইট থেকে ডিজাস্টার রিকভারি সাইটে ইন্ট্রা-ডে সুইচ ওভার-সহ একটি বিশেষ লাইভ ট্রেডিং সেশন পরিচালনা করা হবে।”

বিশেষ ট্রেডিং সেশনের সময়, ডেরিভেটিভ পণ্য সহ সমস্ত সিকিউরিটির সর্বোচ্চ মূল্য ব্যান্ড থাকবে ৫ শতাংশ। বর্তমানে ২ শতাংশ বা তার কম মূল্য ব্যান্ডে থাকা সিকিউরিটিগুলি তাদের নিজ নিজ ব্যান্ড ধরে রাখবে। উপরন্তু, সমস্ত ক্লোজ-এন্ডেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটি ৫ শতাংশ প্রাইস ব্যান্ড প্রযোজ্য হবে।

এই প্রথম শনিবার বাজার খোলা থাকছে, এমন নয়। চলতি বছরের ২ মার্চ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবির (SEBI) প্রযুক্তিগত উপদেষ্টা কমিটির সঙ্গে সমন্বয়ে, একই ধরনের একটি বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন করেছিল এক্সচেঞ্জগুলি। কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে যাতে দ্রুত তার মোকাবিলা করা যায়, তার জন্য শেয়ার বাজারের পরিকাঠামো প্রস্তুত করতেই এই অনুশীলনগুলি করা হচ্ছে। এছাড়া, এই অনুশীলনের লক্ষ্য, এই ধরনের পরিস্থিতিতে অবিলম্বে যাতে ডিজাস্টার রিকভারি সাইট থেকে বাজারের কর্মকাণ্ড পুনরুদ্ধার করা যায়, তা নিশ্চিত করা। অপ্রত্যাশিত ব্যাঘাতের সময় বাজারের কর্মকাণ্ড এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারা নিশ্চিত করতে, এই অধিবেশনটি এনএসই এবং বিএসই-র পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এবার জেনে নেওয়া যাক শনিবারের বিশেষ অধিবেশনের সূচি –

প্রাইমারি সেশন (ক্যাশ মার্কেট):

মর্নিং ব্লক ডিল উইন্ডো: সকাল ৮:৪৫ থেকে ৯টা

প্রিওপেন সেশন: সকাল ৯টা থেকে ৯টা বেজে ৮ মিনিট

নর্মাল ট্রেডিং: সকাল সোয়া ৯টা থেকে ১০টা

ব্রেক: সকাল ১০টা থেকে সোয়া ১১টা

সেকেন্ড সেশন (ডিজাস্টার রিকভারি সাইট):

প্রি-ওপেন সেশন: সকাল সোয়া ১১টা থেকে ১১টা বেজে ২৩ মিনিট

নর্মাল ট্রেডিং: সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা

পোস্ট-ক্লোজ অর্ডার মডিফিকেশন: বেলা ১টা পর্যন্ত

ফিউচার এবং অপশন সেগমেন্ট:

ইনিশিয়াল সেশন (প্রাইমারি সাইট): সকাল সোয়া ৯টা থেকে ১০টা

সেকেন্ড সেশন (ডিজাস্টার রেসপন্স সাইট): সকাল ১১টা বেজে ৪৫ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট

Follow Us