AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন বছরে ফের ইডির ‘প্যাঁচে’ Paytm, এল নোটিস! পাল্টা মুখ খুলল সংস্থা

Paytm: তবে বিনিয়োগের আগে থেকেই ওই দুই সংস্থার বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ ছিল বলে দাবি করছে Paytm। এই বিষয়ে তারা আইনি সহায়তা নিতেও প্রস্তুত বলে জানাচ্ছেন সংস্থার কর্মকর্তারা।

নতুন বছরে ফের ইডির 'প্যাঁচে' Paytm, এল নোটিস! পাল্টা মুখ খুলল সংস্থা
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Mar 01, 2025 | 10:21 PM
Share

নয়াদিল্লি: ফের আইনি জটে Paytm। বছর কয়েক ধরেই দুঃসময় শুরু হয়েছিল এই ফিনটেক স্টার্টআপের। প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা জারি, তারপর পিছনে পড়েছিল ইডি। Paytm-এর আইনি জট যেন কাটছিলই না। তবে গতবছর সে সব থেকে একটু রেহাই পায় তারা। কিন্তু নতুন বছরে ফের নতুন ফাঁড়া।

শুক্রবার, দেশের অন্যতম অনলাইন পেমেন্ট মাধ্যম সংস্থা Paytm-কে শোকজ নোটিস পাঠাল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঘটা ফেমা আইন লঙ্ঘনের অভিযোগে Paytm-এর পেরেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশনকে এই নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সংস্থা সূত্রে খবর, মূলত তাদের দু’টি সহায়ক সংস্থা- লিটল ইন্টারনেট প্রাইভেট লিমিটেড ও নিয়ারবাই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে ৬১১ কোটি টাকা বিনিয়োগের জন্যই Paytm-এর বর্তমান ও প্রাক্তন পরিচালক ও কর্মকর্তাদের এই শোকজ নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অবশ্য ওই দুই সংস্থায় বিনিয়োগের আগে থেকেই তাদের বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ ছিল বলে দাবি করছে Paytm। এবার সেক্ষেত্রে একটি প্রশ্ন উঠছে, আইনি জটিলতা রয়েছে জানা সত্ত্বেও কেন সেখানে বিনিয়োগ করল Paytm। তবে এই বিষয়ে তারা আইনি সহায়তা নিতেও প্রস্তুত বলে জানাচ্ছেন সংস্থার কর্মকর্তারা। এমনকি গ্রাহক ও বিনিয়োগকারীদেরও এই আইনি নোটিসের জেরে আগেই মতো সংস্থার পরিষেবায় কোনও বাধা পড়বে না বলেই আশ্বস্ত করেছে তারা। খুব শীঘ্রই এই সকল আইনি জট থেকে সংস্থা রেহাই পাবে বলেও দাবি সংস্থার কর্মকর্তার।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?