AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja Vastu tips: কালিপুজোর আগে এই ৫ জিনিস বাড়ি থেকে না সরালেই ঘোর অমঙ্গল!

Diwali cleaning: কালীপুজোর আগে ঘর পরিষ্কার করছেন? বাড়ি থেকে এই জিনিসগুলো না সরালে কিন্তু বিপদ! শুভ শক্তি ফেরাতে বাস্তুবিদের মতে কী কী করণীয়? ভুলেও করবেন না এই কাজ। কী বলছেন বাস্তুবিদরা?

Kali Puja Vastu tips: কালিপুজোর আগে এই ৫ জিনিস বাড়ি থেকে না সরালেই ঘোর অমঙ্গল!
কী বলছেন বাস্তুবিদরা?Image Credit: tv9 network
| Updated on: Oct 28, 2026 | 8:09 AM
Share

কালীপুজো (Kali Puja) মানেই আলোর উৎসব, অন্ধকারের বিনাশ। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর রেশ কাটতে না কাটতেই সবার বাড়িতে শুরু হয়ে গিয়েছে দীপাবলির প্রস্তুতি। উৎসবের আনন্দ তো আছেই, কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে বেশ কিছু জরুরি কথা। বাস্তুবিদের মতে, এই সময়ে ঘরে এমন কিছু জিনিস রাখা একদম উচিত নয়, যা অমঙ্গল ডেকে আনতে পারে। উৎসবের আগে ঘর পরিষ্কার করার সময় কোন কোন দিকে নজর দেওয়া জরুরি, তা জেনে নিন।

ঘরে কি ভাঙা বৈদ্যুতিক জিনিস জমে আছে?

বাড়িতে কি ভাঙা টিভি, পুরনো মোবাইল বা খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক জিনিস পড়ে আছে? বাস্তুবিদের মতে, এইসব ভাঙা জিনিস ঘরে রাখলে আর্থিক কষ্ট বাড়ে। এর সঙ্গে যদি বারান্দায় কোনও মরা গাছ বা ড্রয়ারে পুরনো অপ্রয়োজনীয় কাগজ থাকে, তবে সেগুলিও আজই জঞ্জালে ফেলে দেওয়া উচিত।

অব্যবহৃত জুতো বা ভাঙা আসবাব রাখলে কী ক্ষতি হয়?

অনেকেরই অভ্যাস আছে পুরনো জুতো বা বিশাল মাপের বাক্সে অদরকারি জিনিস জমিয়ে রাখার। বাস্তুবিদের মতে, এই কাজটা কখনও করা উচিত নয়। মনে করা হয়, এতে মানুষের অলসতা বাড়ে। ফলে কাজে মন বসে না। তাই অব্যবহৃত জুতো বা ভাঙা আসবাবপত্র থাকলে, তা হয় সারানোর ব্যবস্থা করুন, না হলে বাড়ি থেকে চিরতরে বিদায় করুন।

সদর দরজায় কোনও ত্রুটি নেই তো?

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাড়ির সদর দরজা। প্রচলিত বিশ্বাস ও বাস্তু নিয়ম অনুযায়ী, দীপাবলির রাতে এই দরজা দিয়েই শুভ শক্তি ঘরে প্রবেশ করে। তাই সদর দরজায় যদি কোনও ভাঙাচোরা বা সমস্যা থাকে, তা দ্রুত সারিয়ে ফেলুন। দরজায় যেন কোনও খুঁত না থাকে।

ভাঙা আয়না ঘরে রাখা কতটা বিপদের?

আরও একটা জিনিস প্রায়ই এড়িয়ে যাওয়া হয়। সেটা হল আয়না। বাড়িতে ভাঙা বা চিড় ধরা আয়না কিংবা কাচের জিনিস রাখা অত্যন্ত অশুভ। বাস্তুবিদের মতে, এটা ঘরের নেতিবাচক শক্তি হু হু করে বাড়িয়ে দেয়।

তাই দীপাবলির আলোয় বাড়ি সাজানোর আগে ঘর থেকে এই জিনিসগুলো অবিলম্বে সরিয়ে ফেলুন। দেখবেন, উৎসবের দিনগুলো হয়ে উঠবে আরও সুন্দর ও পজিটিভ।

বিশেষ দ্রষ্টব্য: উপরের প্রতিবেদনটি সম্পূর্ণ রূপে প্রচলিত বিশ্বাস ও বাস্তুবিদের মতামতের ওপর ভিত্তি করে লেখা। এটি কেবল সাধারণ তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?