Petrol price hike : ভোট মিটলেই কি বাড়বে পেট্রল-ডিজেলের দাম? বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার!

Petrol price hike after election : ভোট মিটলেই কি আকাশ ছোঁবে পেট্রোল ও ডিজেলের দাম? এই নিয়ে দেশজুড়ে দানা বাঁধছিল চরম উদ্বেগ। জল্পনা উস্কে হু হু করে খালি হচ্ছিল পাম্পের মজুত। অবশেষে জট কাটাল কেন্দ্র। কী সেই গোপন বার্তা?

| Edited By: Moumita Das

Apr 30, 2026 | 5:40 PM

1 / 8
পশ্চিমবঙ্গ নির্বাচন মিটলেই পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাবে, এমন জল্পনা দেশজুড়ে ছড়িয়ে পড়িয়েছিল। তবে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। (Credit -Getty Images)

পশ্চিমবঙ্গ নির্বাচন মিটলেই পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাবে, এমন জল্পনা দেশজুড়ে ছড়িয়ে পড়িয়েছিল। তবে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। (Credit -Getty Images)

2 / 8

পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা সাফ জানিয়েছেন, বর্তমানে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা বা প্রস্তাব সরকারের নেই। (Credit -Getty Images)

3 / 8

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ বাজারে তার প্রভাব পড়তে দিচ্ছে না সরকার। সাধারণ মানুষের স্বার্থে জ্বালানির দাম বর্তমানে স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ? (Credit -Getty Images)

4 / 8

গুজব ছড়িয়েছিল যে, ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার পরেই তেলের দাম বাড়বে। কিন্তু সরকারের এই ঘোষণার পর ভোটার ও সাধারণ মানুষ অনেকটাই স্বস্তিতে থাকবেন বলে আশা করা হচ্ছে। (Credit -Getty Images)

5 / 8

দাম বাড়ার ভয়ে বেশ কিছু রাজ্যে মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে তেল কেনার হিড়িক লক্ষ্য করা গিয়েছে। এর ফলে অনেক জায়গাতেই তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। (Credit -Getty Images)

6 / 8

অন্ধ্রপ্রদেশের একাধিক শহরে এই গুজবের প্রভাবে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল, যে প্রায় ৪০০-র বেশি পেট্রোল পাম্পে তেলের মজুত শেষ হয়ে গিয়েছিল। (Credit -Getty Images)

7 / 8

সরকার দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে, যে দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই ও সব রিটেইল আউটলেটগুলির উপর নজর রাখা হচ্ছে। (Credit -Getty Images)

8 / 8

আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সরকার রাজ্যগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যাতে কোথাও কৃত্রিম সংকট তৈরী না হয় এবং সরবরাহ স্বাভাবিক থাকে। (Credit -Getty Images)

Loading...
Unable to load recommendations.
Follow Us