AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PIB Fact Check: এক হয়ে যাচ্ছে SBI, PNB ও Canara Bank? গ্রাহকদের তাহলে কী হবে? সত্যিটা জানুন

Fact Check on Bank Merger: দীর্ঘদিন ধরেই ব্য়াঙ্ক মার্জার নিয়ে জল্পনা-আলোচনা চলছে।  সম্প্রতিই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, এক্সে ভাইরাল হয়েছে একটি ছবি, যাতে কোনও একটি সংবাদপত্রে ছাপানো হয়েছে যে এসবিআই, পিএনবি ও কানাড়া ব্যাঙ্ক একত্রীকরণ হয়ে যাচ্ছে।

PIB Fact Check: এক হয়ে যাচ্ছে SBI, PNB ও Canara Bank? গ্রাহকদের তাহলে কী হবে? সত্যিটা জানুন
সত্যি এক হয়ে যাবে তিন ব্যাঙ্ক?Image Credit: X
| Updated on: Jul 02, 2026 | 8:01 PM
Share

নয়া দিল্লি: দেশের একের পর এক বড় ব্যাঙ্ক মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে? কান পাতলেই শোনা যাচ্ছে দেশের অন্যতম তিন বড় ব্যাঙ্ক- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) ও কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) নাকি এক হয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই পোস্ট। সত্যি কি তাই? তাহলে এই ব্যাঙ্কগুলির গ্রাহকদের কী হবে?

দীর্ঘদিন ধরেই ব্য়াঙ্ক মার্জার নিয়ে জল্পনা-আলোচনা চলছে।  সম্প্রতিই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, এক্সে ভাইরাল হয়েছে একটি ছবি, যাতে কোনও একটি সংবাদপত্রে ছাপানো হয়েছে যে এসবিআই, পিএনবি ও কানাড়া ব্যাঙ্ক একত্রীকরণ হয়ে যাচ্ছে।

এই ভাইরাল পোস্ট নিয়ে এবার মুখ খুলল সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক করে জানাল, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো।

পিআইবি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার তিনটি পাবলিক সেক্টর ব্যাঙ্কের মার্জার নিয়ে কোনও প্রস্তাবনা গ্রহণ বা তাতে সম্মতি দেয়নি।  এক্স হ্যান্ডেলে পিআইবি ফ্যাক্ট চেকের তরফে ওই ভাইরাল ছবিটি পোস্ট করে জানানো হয়েছে, এসবিআই, পিএনবি ও কানাড়া ব্যাঙ্কের একত্রীকরণ বা মার্জারের খবরটি ভুয়ো। এই ছবিটিও নকল। কোনও সংবাদপত্র বা সরকারি নির্দেশিকা নয় এটি। কেন্দ্রীয় সরকার এমন কোনও প্রস্তাবনায় সিলমোহর দেয়নি।

একইসঙ্গে পিআইবি-র তরফে জানানো হয়েছে, ব্য়াঙ্কিং সংক্রান্ত কোনও আপডেটের জন্য অফিসিয়াল সোর্সের উপরেই ভরসা করতে। অনলাইনে এই ধরনের ভাইরাল পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নেওয়া উচিত।

Follow Us