Rupee Record Low: পেরিয়েছে ৮৯, রেকর্ড তলানিতে নেমেছে টাকা, কতটা চাপ বাড়বে আপনার পকেটে?

Indian Rupee All Time Low Against US Doller: আমেরিকার ডলারের সাপেক্ষে দাম গিয়ে ঠেকেছে ৮৯ টাকা ৪১ পয়সায়। স্বাধীনতার পর থেকেই ভারতীয় টাকার সঙ্গে আমেরিকান ডলারের পার্থক্য ক্রমশই বেড়েছে। আর এবার তো যেন ভেঙে গিয়েছে সব রেকর্ড।

Rupee Record Low: পেরিয়েছে ৮৯, রেকর্ড তলানিতে নেমেছে টাকা, কতটা চাপ বাড়বে আপনার পকেটে?
আর কত নামবে টাকা?

Dec 01, 2025 | 2:33 PM

নভেম্বরের শেষ, ফের ইতিহাস তৈরি করল ভারতীয় মুদ্রা। না শুধি ইতিহাস নয়, বলা যায় রেকর্ড তৈরি করে ফেলেছে টাকা। আমেরিকার ডলারের সাপেক্ষে দাম গিয়ে ঠেকেছে ৮৯ টাকা ৪১ পয়সায়। স্বাধীনতার পর থেকেই ভারতীয় টাকার সঙ্গে আমেরিকান ডলারের পার্থক্য ক্রমশই বেড়েছে। আর এবার তো যেন ভেঙে গিয়েছে সব রেকর্ড।

পরিসংখ্যান বলছে, ১৯৯০ সালের আশেপাশে যেখানে ১ ডলারের দাম ছিল ২২ টাকা ৭৪ পয়সা। আর ২০১৩ সালে তা গিয়ে দাঁড়ায় ৬৩ টাকা ৩৩ পয়সায়। আর এখন ৯০ টাকা ছোঁয়া যেন কিছুক্ষণের অপেক্ষা।

টাকার দামে কেন এই ধস? বাজার বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে:
প্রথমত, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি পিছিয়ে যাওয়ার আশঙ্কা। দ্বিতীয়ত, বিদেশি লগ্নিকারীদের লাগাতার শেয়ার বিক্রি। আর তৃতীয়ত, ফরেক্স মার্কেট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের কোনও ব্যবস্থা না নেওয়া।

তবে, এই দাম ঠিক করতে আসরে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক। আর তারপরই কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় ভারতীয় টাকা। কী হতে পারে আগামীতে? টাকার এই পতনের কারণে দাম বাড়তে পারে দেশের যে সব পণ্য আমদানি করা হয়, সেই সব পণ্যের। যদিও যে সব পণ্য রফতানি হয়, সেখানে কিছুটা হলেও সুবিধা পাবে ভারতীয় সংস্থাগুলো। এর ফলে, সকলের নজর এখন রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কী পদক্ষেপ করে সেই দিকেই।

Follow Us