Salary Delay: ১ তারিখে আসবে না স্যালারি, কতদিন অপেক্ষা করতে হবে আপনাকে, জানেন?
Bank Holidays: আগামী মে মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবার গুলি ছাড়াও ১ মে শ্রম দিবস, ৯ মে রবীন্দ্র জয়ন্তী, ১৬ মে রাজ্য দিবস, ২৬ মে কাজি নজরুলের জন্মদিবস, ২৭/২৮ মে ইদ উল-আদাহর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।

নয়া দিল্লি: এবার ১ তারিখে ঢুকবে না বেতন। প্রতি মাসের প্রথম দিনেই বেতন (Salary) চলে এলেও, মে মাসে তার ব্যতিক্রম হতে চলেছে। অপেক্ষা করতে হবে আর দু-একদিন। কেন এক তারিখে আসবে না বেতন, জানেন?
১ তারিখে বেতন আসবে না কেন?
১ মে শ্রম দিবস। পাবলিক হলিডে থাকে ১ তারিখে। পাশাপাশি বুদ্ধ পূর্ণিমার ছুটিও পড়েছে। সেই কারণে দেশ জুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই কারণে সমস্ত ব্যাঙ্কিং সার্ভিস অর্থাৎ স্যালারি প্রসেসিং ও এনইএফটি/আরটিজিএস (NEFT/RTGS) বন্ধ থাকবে। তার ফলে ওইদিন স্যালারি ক্রেডিট হবে না।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও, কিছু কিছু ডিজিটাল পরিষেবা চালু থাকবে।
কবে বেতন আসবে?
ব্যাঙ্কের ওয়ার্কিং ডে বা কর্ম দিবসে বেতন ক্রেডিট করা হয়। ১ মে যেহেতু ব্যাঙ্ক বন্ধ থাকবে, তাই পরের দিন অর্থাৎ ২ মে স্যালারি ক্রেডিট হবে। এবার কোম্পানির প্রসেসিংয়ের উপরে নির্ভর করছে কবে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সংস্থা থেকে যদি আগেই ক্লিয়ারেন্স দেওয়া থাকে, তাহলে ২ তারিখেই ব্যাঙ্ক স্যালারির টাকা ক্রেডিট করতে শুরু করবে।
আবার অনেক বেসরকারি সংস্থা মাস শেষ হওয়ার আগেই বেতন দিয়ে দেয়। তাদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
উল্লেখ্য, আগামী মে মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবার গুলি ছাড়াও ১ মে শ্রম দিবস, ৯ মে রবীন্দ্র জয়ন্তী, ১৬ মে রাজ্য দিবস, ২৬ মে কাজি নজরুলের জন্মদিবস, ২৭/২৮ মে ইদ উল-আদাহর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
