AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market Updates: ‘আশা ছিল…আজ আশা নেই’, শেয়ার বাজার যেন এক টুকরো ‘আনন্দ আশ্রম’

Share Market Updates: দিনের শেষে সবথেকে ভাল লাভ দিয়েছে Bharat Petroleum Corporation. বেড়েছে ৪৯ টাকারও বেশি। এই সংস্থার এক একটি স্টকের নতুন দাম দাঁড়িয়েছে ৫৫৮ টাকা।

Share Market Updates: ‘আশা ছিল...আজ আশা নেই’, শেয়ার বাজার যেন এক টুকরো ‘আনন্দ আশ্রম’
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Updated on: Feb 03, 2024 | 12:23 PM
Share

কলকাতা: টানাপোড়েন চলছেই। অন্তর্বর্তী বাজেট ঘোষণার আগে থেকেই বেশ কিছু বড়সড়় সরকারি সংস্থার স্টকে লম্বা লাফ দেখা গিয়েছিল। কিন্তু, বাজেট পেশের পর বৃহস্পতিবার দুপুর থেকে ধীরে ধীরে মিলেয়ে গিয়েছে ছবিটা। বাজেটে খুব একটা আশার আলো দেখছে না বিরোধীরা। যদিও বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, যেহেতু অন্তর্বর্তী বাজেট তাই সরকারের পক্ষে বড় কোনও প্রকল্পের ঘোষণা করা সম্ভব নয়। তবে কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। তারপর সামনে আসবে পূর্ণাঙ্গ বাজেট। তাই কোন খাতে বিনিয়োগে লাভজনক হবে তা বুঝতে এখন খানিকটা দোলাচলে বিনিয়োগকারীরা। সে কারণেই টালমাটাল অবস্থা শেয়ার বাজারের। বাজেটের দিনে বিকালে বড়সড় ধস দেখা গিয়েছিল দালাল স্ট্রিটে। একদিন পরে তা খানিকটা ঘুরে দাঁড়ালেও তা বিশাল কিছু আশাব্যঞ্জক নয় বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার বাজার বন্ধের পর দেখা যায় নিফটি ফিফটি ১৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৮৫৩ পয়েন্ট। কিছুটা বেড়েছে সেনসেক্সও। ৪৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৮৫ পয়েন্ট। অন্যদিকে নিফটি ১০০ দাঁড়িয়ে আছে ২২ হাজার ১৯৯ পয়েন্টে। এদিন বেড়েছে ১৫৯ পয়েন্ট। ওয়াকিবহাল মহলের ধারণা, সামগ্রিকভাবে মার্কেটে স্থিতাবস্থা আসতে আরও বেশ কয়েকটা দিন সময় লেগে যেতে পারে। 

দিনের শেষে সবথেকে ভাল লাভ দিয়েছে Bharat Petroleum Corporation. বেড়েছে ৪৯ টাকারও বেশি। এই সংস্থার এক একটি স্টকের নতুন দাম দাঁড়িয়েছে ৫৫৮ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। এদিন বেড়েছে ১৩ টাকা। নতুন দাম ১৬২ টাকা। তৃতীয় স্থানে স্টিল অথরিটি অব ইন্ডিয়া। বেড়েছে ৯ টাকার বেশি। নতুন দাম ১২৮ টাকার আশপাশে। ভাল ফল দিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। বেড়েছে প্রায় সাড়ে ৬ টাকা। নতুন দাম ১২৫.৪০ টাকা। বেড়েছে জিন্দাল, এনএমডিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়ার শেয়ার দরও। কিন্তু, আশাতীতভাবে মুখ থুবড়ে পড়েছে একাধিক নামজাদা সংস্থা। বাজেটের দিনে বড় লাভ দিয়েও এদিন মুখ থুবড়ে পড়েছে শ্রী সিমেন্ট। একদিনেই ১ হাজার ১৫৯ টাকা কমেছে একটি একটি স্টকের দর। ঘা খেয়েছে Eicher Motors. একদিনেই ১০৭ টাকারও বেশি কমে গিয়েছে দাম।  

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো