UPI Payment: UPI-তে ভুল করে বেশি টাকা পাঠিয়ে ফেলেছেন? ফেরতে পেতে পারেন এই উপায়ে
How to Recover Wrong UPI Transfer: UPI লেনদেন সাধারণত সঙ্গে সঙ্গে বাতিল করা যায় না। তবুও কয়েকটি সঠিক পদক্ষেপ করলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ভুলবশত বেশি টাকা পাঠিয়ে ফেললে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। যাঁকে টাকা পাঠাচ্ছেন, তিনি যদি পরিচিত হন, তাহলে দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করুন এবং বিষয়টি জানান। আর কী করতে পারেন?

নয়া দিল্লি: ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে UPI (Unified Payments Interface)। এখন মোবাইল ফোনে মাত্র এক ক্লিকেই অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। দোকান, রেস্তরাঁর বিল মেটানো থেকে শুরু করে পরিবারের সদস্য বা বন্ধুকে টাকা পাঠানো, সব ক্ষেত্রেই UPI লেনদেনকে আরও সহজ করে তোলা হচ্ছে। তবে এই সুবিধার পাশাপাশি একটা অসুবিধাও রয়েছে। টাকা পেমেন্ট করার সময় যদি টাকা বেশি বা কম চলে যায়, তাহলেই কিন্তু বড় সমস্যা তৈরি হবে। দেখা গিয়েছে, অনেক সময় অসাবধানতাবশত টাকার অঙ্ক লেখার সময় একটি অতিরিক্ত শূন্য (0) বসে যায়। ফলে যেখানে ৫০০ পাঠানোর কথা ছিল, সেখানে ভুল করে ৫,০০০ চলে যেতে পারে। আর সেই টাকা যদি কোনও অপরিচিত ব্যক্তির অ্যাকাউন্টে যায়, তাহলে অতিরিক্ত টাকা ফেরত পাওয়া বেশ কঠিন হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে কীভাবে টাকা ফেরত পাবেন আপনি?
UPI লেনদেন সাধারণত সঙ্গে সঙ্গে বাতিল করা যায় না। তবুও কয়েকটি সঠিক পদক্ষেপ করলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ভুলবশত বেশি টাকা পাঠিয়ে ফেললে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। যাঁকে টাকা পাঠাচ্ছেন, তিনি যদি পরিচিত হন, তাহলে দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করুন এবং বিষয়টি জানান।
যদি কয়েক ঘণ্টা পরে ভুল বুঝতে পারেন, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যাঁকে টাকা পাঠিয়েছেন, তাঁর সঙ্গে প্রথমে কথা বলতে হবে। তারপর তাঁকে UPI ট্রানজ্যাকশনের রসিদ বা পেমেন্ট কনফার্মেশনের কপি পাঠাতে হবে। সমস্ত কথোপকথনের রেকর্ড রাখা প্রয়োজন।
প্রমাণের নথি
ইউপিআই ট্রানজ়াকশন নম্বর (UTR নম্বর) পেমেন্ট কনফার্মেশন রসিদ লেনদেনের স্ক্রিনশট লেনদেনের তারিখ ও সময় কত টাকা পাঠানো হয়েছে
এই তথ্যগুলি থাকলে ব্যাঙ্ক বা UPI পরিষেবা প্রদানকারী সংস্থা দ্রুত পদক্ষেপ করতে পারবে।
UPI অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান
যদি কোনও ব্যক্তি টাকা ফেরত দিতে অস্বীকার করেন বা কোনও উত্তর না দেন, তাহলে যে UPI অ্যাপ ব্যবহার করে টাকা পাঠিয়েছেন, সেই অ্যাপ থেকেই অভিযোগ জানান। বেশিরভাগ UPI অ্যাপে অভিযোগ জানানোর সুবিধা থাকে। কোন কোন সমস্যার ক্ষেত্রে অভিযোগ জানাতে পারবেন, দেখে নিন
ভুল ব্যক্তির কাছে টাকা চলে যাওয়া ভুল টাকা পাঠানো ব্যর্থ বা পেনডিং ট্রানজ্যাকশন অনুমতি ছাড়া লেনদেন
অভিযোগ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন এবং কীভাবে ভুল হয়েছে তা স্পষ্টভাবে লিখুন।
নিজের ব্যাঙ্কের সঙ্গেও যোগাযোগ করুন
UPI অ্যাপে অভিযোগ জানানোর পাশাপাশি নিজের ব্যাঙ্ককেও যত দ্রুত সম্ভব বিষয়টি জানান। ব্যাঙ্ককে জানানোর সময় যে তথ্যগুলি দিতে হবে, সেগুলি হল
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ট্রানজ্যাকশন রেফারেন্স নম্বর পেমেন্টের রসিদ ভুলবশত পাঠানো টাকার সম্পূর্ণ বিবরণ
ব্যাঙ্ক সাধারণত সফল UPI লেনদেন সরাসরি বাতিল করতে পারে না। তবে তারা প্রাপকের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে সাহায্য করতে পারে।
