Share Market News: ব্যাঙ্ক থেকে স্মল ক্যাপ স্টক, আজ ভরিয়ে দিল এই শেয়ারগুলোই!

Share Market Update: বেশ কয়েকটা সূচক আজ বেশ ভাল পারফর্ম করেছে। এর মধ্যে রয়েছে নিফটি ব্যাঙ্ক ও S&P বিএসই স্মল ক্যাপ সূচক। ৪৮২ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। আর ১,০৭১ পয়েন্ট বেড়েছে বিএসই স্মল ক্যাপ সূচক।

Share Market News: ব্যাঙ্ক থেকে স্মল ক্যাপ স্টক, আজ ভরিয়ে দিল এই শেয়ারগুলোই!

Feb 19, 2025 | 5:49 PM

আজ আবারও পড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ১২ পয়েন্ট পড়েছে নিফটি ৫০, অন্যদিকে ২৮ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স। যদিও বেশ কিছু সূচক আজ বেশ ভাল পারফর্ম করেছে। এর মধ্যে রয়েছে নিফটি ব্যাঙ্ক ও S&P বিএসই স্মল ক্যাপ সূচক। ৪৮২ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। আর ১,০৭১ পয়েন্ট বেড়েছে বিএসই স্মল ক্যাপ সূচক।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সময় বেশ ভাল যাচ্ছে। ক্রমাগত বাজার যখন পড়েছে এই ব্যাঙ্কের শেয়ার তখন উপরের দিকেই উঠেছে। আজ ফের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার। এর পাশাপাশি আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে শ্রী সিমেন্টসও।

এর মধ্যেই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরও ছুঁয়ে ফেলেছে কয়েকটি সংস্থা। এর মধ্যে কির্লোস্কার ওয়েল ইঞ্জিনস, পিভিআর আইনক্স, স্টার হেলথ, কাজারিয়া সেরামিকস, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উল্লেখযোগ্য।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে তাজ জিভিকে হোটেলস অ্যান্ড রিসর্টস ও নীতিরাজ ইঞ্জিনিয়ার্সের শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে এক্সটি গ্লোবাল ইনফোটেক, হিলটন মেটাল ফোর্জিং, ল্যাঙ্কর হোল্ডিংসের শেয়ারের দামও।

আজ পড়ল যারা:

গতকালের পর আজ ফের পড়ল সুরাটওয়ালা বিজনেস গ্রুপের শেয়ারের দাম। ১০ শতাংশ পড়েছে এই সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ লোয়ার সার্কিট হিট করেছে টাচউড এন্টারটেনমেন্টের শেয়ারের দাম। আজ পড়েছে রেবতী ইক্যুইপমেন্ট, মহারাষ্ট্র অ্যাপেক্স করপোরেশন ও ইরিস ক্লোথিংয়ের শেয়ারের দামও।

বাজারের টুকরো খবর:

  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে কয়েকটি সংস্থার। এর মধ্যে গণেশ ইনফ্রাওয়ার্ল্ড, হ্যারিগ ক্র্যাঙ্কশ্যাফটস, এসিই মেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উল্লেখযোগ্য।
  • আগামিকাল ডিভিডেন্ড দেবে পি অ্যান্ড জি, আইআরসিটিসি।
  • আগামিকাল ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করবে মাহিন্দ্রা সিআইই অটোমোটিভ।

*১৯ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us