AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Rules: ব্যাঙ্কে সই মিলছে না? অ্যাকাউন্ট কি ক্লোজ হয়ে যাবে? কীভাবে এই বিপদ থেকে মুক্তি পাবেন, জানুন

Signature Mismatch in Bank Account: ব্যাঙ্কের রেকর্ডে থাকা স্বাক্ষরের সঙ্গে বর্তমানের স্বাক্ষর না মেলার ঘটনা প্রায়সই হয়ে থাকে। তবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। একটা দাগ বা ডট-ও এদিক-ওদিক হলে সই মেলে না। বিশেষ করে প্রবীণ নাগরিকদের প্রায়সময়ই এই সমস্যায় পড়তে হয়।

Bank Rules: ব্যাঙ্কে সই মিলছে না? অ্যাকাউন্ট কি ক্লোজ হয়ে যাবে? কীভাবে এই বিপদ থেকে মুক্তি পাবেন, জানুন
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: May 25, 2026 | 10:14 AM
Share

নয়া দিল্লি: চেক লেখা থেকে টাকা তোলা- ব্যাঙ্কের (Banking) অনেক গুরুত্বপূর্ণ কাজেই স্বাক্ষরের (Signature) দরকার পড়ে। তবে এখন যেহেতু হাতে লেখার অভ্যাস অনেকটাই কমে গিয়েছে, অনেকেরই হাতের লেখা বদলে গিয়েছে। কেউ আবার ভুলেই গিয়েছেন যে ব্যাঙ্কে সই কেমন করেছিলেন। যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষর করেছিলেন, তার সঙ্গে বর্তমান স্বাক্ষর না মেলে, তাহলে কি আপনার ব্য়াঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে? কী বলছে নিয়ম।

ব্যাঙ্কের রেকর্ডে থাকা স্বাক্ষরের সঙ্গে বর্তমানের স্বাক্ষর না মেলার ঘটনা প্রায়সই হয়ে থাকে। তবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। একটা দাগ বা ডট-ও এদিক-ওদিক হলে সই মেলে না। বিশেষ করে প্রবীণ নাগরিকদের প্রায়সময়ই এই সমস্যায় পড়তে হয়। সই না মিললে চেক ক্লিয়ার হয় না, আটকে যেতে পারে ক্যাশ উইথড্রল।

সই না মিললে কী করবেন?

ব্যাঙ্কের আধিকারিকরা বলেন, এ ক্ষেত্রে আতঙ্কিত হওয়া বা প্যানিক করার প্রয়োজন নেই। সময়ের সঙ্গে অনেকেরই হাতের লেখা বদলায়। শুধুমাত্র স্বাক্ষর না মেলার জন্য ব্যাঙ্ক কখনও অ্যাকাউন্ট বন্ধ করে দেয় না। বরং তারা গ্রাহকদের সাহায্য করেন এই সমস্যার সমাধানের জন্য।

  • ব্যাঙ্কের শাখায় গিয়ে বৈধ পরিচয়পত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা পাসবুক দেখাতে হবে।
  • ব্যাঙ্ক আপনার পরিচয় নিশ্চিত করলে, তারপর আপনাকে সিগনেচার আপডেট বা কেওয়াইসি আপডেট করার সুযোগ দেওয়া হবে।
  • অনেক ব্যাঙ্কে আবার পুরনো স্বাক্ষর দেখিয়েও সাহায্য় করা হয়, যাতে গ্রাহক সেই ভঙ্গিতেই নিজে স্বাক্ষর করেন। তবে কখনওই সই অনুকরণ করতে দেওয়া হয় না, কারণ এতে আর্থিক প্রতারণার ঝুঁকি থাকে।

Follow Us