AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreemoyee secret pregnancy: কাকপক্ষীতেও টের পায়নি দ্বিতীয় সন্তান আসার কথা! রহস্য ভাঙলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী, বিপদে কীভাবে পাশে ছিলেন ঋতুপর্ণা?

Sreemoyee-Kanchan: কন্যাসন্তান কৃষভির পর এবার কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এল পুত্রসন্তান কৃশিব। তবে কেন এই দ্বিতীয় প্রেগন্যান্সির কথা এতদিন ঢেকে রেখেছিলেন শ্রীময়ী? নেপথ্যে ছিল কি গভীর টেনশন নাকি অন্য কিছু? জীবনের এই স্পর্শকাতর পর্বে কীভাবে ছায়া হয়ে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Sreemoyee secret pregnancy: কাকপক্ষীতেও টের পায়নি দ্বিতীয় সন্তান আসার কথা! রহস্য ভাঙলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী, বিপদে কীভাবে পাশে ছিলেন ঋতুপর্ণা?
কী বলেছেন শ্রীময়ী?
| Updated on: Jul 26, 2026 | 12:45 PM
Share

শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) এবং কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সংসারে এসেছে নতুন অতিথি। গত শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। ২০২৪ সালের নভেম্বরে কন্যা কৃষভির পর, এবার শ্রাবণ মাসে কাঞ্চন-শ্রীময়ীর কোলে এলো ছেলে কৃশিব। কিন্তু প্রথম সন্তানের মতোই এবারও কেন সন্তান আসার খবর গোপনে রাখলেন তাঁরা? আর এই দীর্ঘ ৯ মাসের জার্নিতে কার অবদানের কথা নিজের মুখে তুলে ধরলেন অভিনেত্রী?

ইন্ডাস্ট্রিতে যেখানে সত্যিকারের বন্ধুত্ব খুঁজে পাওয়া কঠিন, সেখানে ২৯ বছর বয়সে এসে নিজের জীবনের এক পরম সত্যি প্রকাশ করলেন শ্রীময়ী। জানালেন, রক্ত সম্পর্কের চেয়েও যিনি বেশি আপন হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তিনি হলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রবিবার সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোষ্ট শেয়ার করেছেন অভিনেত্রী।

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর আনন্দ যেমন ছিল, তেমনই শ্রীময়ীর মনে কাজ করছিল প্রচণ্ড ভয় ও টেনশন। কৃষভি একেবারেই ছোট, তাই এই জার্নিটা মসৃণ হবে তো? এই দোলাচলেই ভুগছিলেন তিনি। সেই সময় স্বামী কাঞ্চন এবং বাবা-মায়ের পর শ্রীময়ী প্রথম যাঁর সঙ্গে যোগাযোগ করেন, তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। ভয় কাটানোর জন্য ঋতুপর্ণা তাঁকে সাফ জানান, “যে পৃথিবীতে আসছে তাকে আমন্ত্রণ জানা, মানুষ মাথা ঠুকে সন্তান পায় না, তোকে ঈশ্বর না চাইতেই দিয়েছে, একদম কোন নেগেটিভ চিন্তা করবি না।”

শুধু পরামর্শ দেওয়া নয়, নিজের উদাহরণ টেনে শ্রীময়ীর সাহস বাড়ান ঋতুপর্ণা। তিনি বলেন, “আমি যে সময় দু বাচ্চার মা হয়েছি সে সময় আমি ব্যাক টু ব্যাক ছবির হিরোইন, তখন একজন হিরোইনের পক্ষে মা হওয়া খুব সহজ বিষয় ছিল না কাজের ক্ষেত্রে। এখানে তুই তো অনেক ভাগ্যবতী, পরপর মা হওয়ার সুযোগ পেলি।” একই সঙ্গে শ্রীময়ীকে সম্পূর্ণ বিশ্রামে থেকে নিজের ও অনাগত সন্তানের খেয়াল রাখার নির্দেশ দেন এবং আশ্বাস দিয়ে বলেন, “তোর দিদির মত আমি সবসময় তোর পাশে আছি, যেকোনো আপদ বিপদ সুখের দিনে।”

প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন ঋতুপর্ণা। বিগত সাড়ে ৯ মাস ধরে প্রতিদিন শ্রীময়ীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এমনকি গত পরশু দিন ঋতুদি নিজ দায়িত্বে শ্রীময়ীকে সাধ খাওয়ান। এর পরদিনই হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী, তবে সন্তান জন্ম হওয়া পর্যন্ত এই খবর আর কেউ জানতে পারেনি। সাধ থেকে ডেলিভারি, পুরো বিষয়টির গোপনীয়তা বজায় রেখে বন্ধুত্বের পরম নিদর্শন রেখেছেন ঋতুপর্ণা।

আজকের দিনে দাঁড়িয়ে যেখানে পিঠে ছুরি মারার ঘটনা অহরহ ঘটে, সেখানে ঋতুপর্ণার মতো একজন মানুষ ও বন্ধুকে পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করছেন শ্রীময়ী। তাঁর কথায়, ভালো অভিনেত্রী হতে গেলে আগে ভালো মনের মানুষ হতে হয়, যা ঋতুপর্ণা প্রমাণ করে দিয়েছেন।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?