AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik on Azadi Slogan: ‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি…এই কথা বলে যেন কেউ বাড়ি ফিরে যেতে না পারে’, হুঁশিয়ারি দিয়ে রাখলেন শমীক

Azadi Slogan: তিনি আরও বলেন, "ভারত তেরি টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজ়াদি, এই কথা বলে কেউ যেন বাড়ি ফিরে যেতে না পারে। তাঁদের যেন সরকারি হাসপাতাল থেকে ঘুরে যেতে হয়। ওপিডি ঘুরে যেতে হয়।"

Samik on Azadi Slogan: 'কাশ্মীর মাঙ্গে আজ়াদি...এই কথা বলে যেন কেউ বাড়ি ফিরে যেতে না পারে', হুঁশিয়ারি দিয়ে রাখলেন শমীক
শমীক ভট্টাচার্য, বিজেপি রাজ্যসভাপতিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 12:30 PM
Share

কলকাতা: কার্গিল দিবসের দিন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sigh)। আর ঠিক সেই সময়ই কলকাতায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার থেকে কলকাতায় দাঁড়িয়ে ‘আজ়াদি’ স্লোগান বা ‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি’ স্লোগান দিলে ছেড়ে কথা বলা হবে না বলে মন্তব্য শমীকের।

এ দিন শমীক ভট্টাচার্য বলেন, “দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা চাড়া দিয়েছে। আর এখানকার কমিউনিস্টরা দেশটাকে টুকরো করেছিল। ২৮টা টুকরোতে ভাঙতে চেয়েছিল। ওরাই পিছনের দরজা দিয়ে ঢুকেছিল। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে।” তিনি আরও বলেন, “ভারত তেরি টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজ়াদি, এই কথা বলে কেউ যেন বাড়ি ফিরে যেতে না পারে। তাঁদের যেন সরকারি হাসপাতাল থেকে ঘুরে যেতে হয়। ওপিডি ঘুরে যেতে হয়।”

এখানে উল্লেখ্য, আজ়াদি স্লোগান নিষিদ্ধ করার দাবি উঠেছিল। এর আগে শুভেন্দু অধিকারীও এই নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “নিজেদের কথা বলুন। আজকে উল্টোরথ, কালকেও এই মিছিল করতে পারত৷ কিন্তু ইচ্ছা করে আজই করেছে। আমি পুলিশকে বলেছি,যা বলছে বলতে দিন। দেশবিরোধী স্লোগান হলে মার্ক করে অ্যাকশন নেব। ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছে দেশ, তার পর ‘আজাদি’ ‘আজাদি’ করলে অ্যাকশন নেব।”

Follow Us