AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court news: ‘২৩ মে দেশ ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত’, শোনার পর বড় নির্দেশ হাইকোর্ট

Calcutta High Court: রাজ্যের পক্ষ থেকে এদিন অ্যাডভোকেট জেনারেল (AG) জানান, গত সেপ্টেম্বরের ১৪ তারিখ টুলুকে হাজিরার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত । 'ন্যাশানাল ইন্টেলিজেন্স গ্রিড' থেকে জানা গিয়েছে, মামলাকারী ২৩ মে দেশ ছেড়েছেন গিয়েছেন। তারপর পালিয়ে বেড়াচ্ছেন।

Calcutta High Court news: '২৩ মে দেশ ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত', শোনার পর বড় নির্দেশ হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 12:46 PM
Share

কলকাতা: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এখনও বেপাত্তা অভিযুক্ত। এদিকে, আবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তিনি। তবে, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্জ সেই মামলা খারিজ করে দিয়েছে। টুলুর রক্ষাকবচও খারিজ করেছে আদালত।

রাজ্যের পক্ষ থেকে এদিন অ্যাডভোকেট জেনারেল (AG) জানান, গত সেপ্টেম্বরের ১৪ তারিখ টুলুকে হাজিরার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত । ‘ন্যাশানাল ইন্টেলিজেন্স গ্রিড’ থেকে জানা গিয়েছে, মামলাকারী ২৩ মে দেশ ছেড়েছেন গিয়েছেন। তারপর পালিয়ে বেড়াচ্ছেন। কারণ, জামিন পাওয়ার মতো অপরাধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদি রক্ষাকবচ দেওয়া হয় তাহলে এই ঘটনা আবার হবে। কোর্টে জামিনের আবেদনের বিরোধিতা করেন এজি।

বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “এখন এটা অস্বীকার করছি না ক্রাইম বড়ো। কিন্তু মূল বিষয়ে যাচ্ছি না।” এরপর এ দিন, মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেয় রাজ্য। রাজ্যের আইনজীবীর সওয়াল, “রিপোর্ট পড়ে দেখুন কেন জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে।”

মামলাকারীর আইনজীবীর সিদ্ধার্থ দাভের সওয়াল, “উনি কি জেনে গিয়েছেন যে ৩০ জুলাই ২৬ FIR হবে? কেন পালানো বলা হচ্ছে? ম্যাজিস্ট্রেটের কাছে যেতে আপত্তি নেই। তবে রক্ষাকবচ দিতে হবে।”

এ দিনের মামলায় উঠে আসে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ। কোর্ট বলে, যেখানে সন্দেহ করা হচ্ছে দেশের বাইরে চলে গেছে এমন ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা যায়।

Follow Us